ধনতেরাস মানেই সমৃদ্ধির হাতছানি। সারা বছর জমানো টাকায় মনের মতো অলঙ্কার বেছে নেওয়ার সেরা সময় এটি। চলতি বছর ৬ নভেম্বর, শুক্রবার পড়েছে ধনতেরাস। তবে উৎসবের আমেজ শুধু ওই একটি দিনে সীমাবদ্ধ নয়। গোটা মাস জুড়েই সোনা কেনার সুযোগ রাখছে বি.সি. সেন জুয়েলার্স (B.C. Sen Jewellers)। ধনতেরাসকে সামনে রেখে বাজারে এল তাদের নতুন কালেকশন— ‘ধনলক্ষ্মী’। ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়ায় গড়া এই সংগ্রহ ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রেতাদের। এবার ক্রেতারা তাঁদের পছন্দসই গয়না অনায়াসে ঘরে তুলতে পারবেন।
নজরকাড়া সমাহারে ‘ধনলক্ষ্মী কালেকশন’
বি.সি. সেন জুয়েলার্সের এই নতুন সংগ্রহের মূল ভাবনা দেবী লক্ষ্মী। ধন ও সমৃদ্ধির দেবীকে ঘিরেই এই ডিজাইনের রূপায়ণ করা হয়েছে। সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর অবয়ব। পদ্মফুল, হাতি এবং ময়ূরের মোটিফে সেজে উঠেছে প্রতিটি গয়না। রূপক ও ঐতিহ্যের মেলবন্ধনে অলঙ্কারগুলি হয়ে উঠেছে পরার মতো এক একটি নিখুঁত শিল্পকলা। সনাতন ঐতিহ্যকে আধুনিকতার মোড়কে তুলে ধরাই এই সংগ্রহের মূল লক্ষ্য।
View this post on Instagram
কী কী থাকছে কালেকশনে?
১. ডিভাইন ২২কে চোখার (DIVINE 22K CHOKER)
গলার এই চোখার হারটি সূক্ষ্ম কারুকাজের অনন্য নিদর্শন! হারের ঠিক মাঝে অবস্থান করছেন সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী, আর তাঁর দু’পাশে রয়েছে শক্তি ও প্রাচুর্যের প্রতীক রাজকীয় হাতি। সূক্ষ্ম হাতের কাজ, পোলকি আর বহুমূল্য রত্নের ছোঁয়ায় তৈরি এই চোখারটি পরলে যেকোনও অনুষ্ঠানে আপনার রূপ খুলবেই।
২. ডিভাইন ২২কে হারাম (DIVINE 22K HARAM)
ঐতিহ্যবাহী টেম্পল জুয়েলারির আভিজাত্য নিয়ে তৈরি এই রাজকীয় দীর্ঘ হারাম বা লকেট-হার। এই হারে মা লক্ষ্মীর পাশাপাশি রয়েছে মনকাড়া হাতি, ময়ূর এবং নান্দনিক ফুলের নকশা। পোলকি ও দামি পাথরের চমকে সাজানো এই হারামটি আপনার সাজে আনবে এক রাজকীয় ও ভক্তিপূর্ণ ভাব।
৩. ডিভাইন ২২কে ঝুমকো (DIVINE 22K JHUMKA)
২২ ক্যারেটের এই টেম্পল ঝুমকো দুটি দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার জোগাড়! এতে একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ, অন্যদিকে ময়ূরের চমৎকার রূপ খোদাই করা রয়েছে। ঝলমলে পোলকি, খাঁটি মুক্তো আর রত্নের মেলবন্ধনে তৈরি এই চান্দবালি ঝুমকা আপনার সৌন্দর্যে যোগ করবে আলাদা মাত্রা।
৪. ডিভাইন ২২কে কড়া (DIVINE 22K KADA)
২২ ক্যারেট সোনায় তৈরি এই কড়াটি দেবী লক্ষ্মীর ঐশ্বরিক শক্তির রূপ। কড়ার গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে রাজকীয় হাতির নকশা এবং তাতে বসানো রয়েছে উজ্জ্বল পোলকি। হাতের এই একটি কড়াই আপনার সাবেকি সাজকে করে তুলবে অনন্য ও আধুনিক।
৫. ডিভাইন ২২কে চুড়ি (DIVINE 22K BANGLES)
দেবী লক্ষ্মীর আশীর্বাদধন্য এই সোনার চুড়িগুলো ঐতিহ্যের এক নিখুঁত প্রকাশ। এতে রয়েছে অপূর্ব হাতির খোদাই করা নকশা আর চকচকে পোলকির চোখধাঁধানো কারুকাজ। হাতে পরা মাত্রই এটি আপনার রূপের শোভা বহুগুণে বাড়িয়ে তুলবে।
৬. ডিভাইন ২২কে আংটি (DIVINE 22K RING)
ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব নিখুঁত সৃষ্টি এই টেম্পল আংটি। দেবী লক্ষ্মী ও হাতির মোটিফে হাতে তৈরি এই আংটিতে অপূর্ব পোলকির কাজ রয়েছে।

সেরা অফারগুলি সম্পর্কে জানুন
উৎসবের এই আবহে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। গ্রাহকদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় মিলছে। পাশাপাশি হিরে এবং মূল্যবান রত্নের কেনাকাটায় থাকছে ১০ শতাংশ ফ্ল্যাট ছাড়। হিরের গয়নার মজুরিতেও ১৫ শতাংশ ছাড় দিচ্ছে কর্তৃপক্ষ। সবচেয়ে বড় কথা, পুরনো সোনার গয়না বদল করলে মিলবে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু। ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।
ঐতিহ্য এবং আভিজাত্যকে এক সুতোয় বেঁধেছে বি.সি. সেনের ‘ধনলক্ষ্মী কালেকশন’। এই প্রচেষ্টা বি.সি. সেন জুয়েলার্সের দীর্ঘদিনের শিল্প-নৈপুণ্যের সাক্ষ্য বহন করে। গয়নার উজ্জ্বলতা মা লক্ষ্মীর ঐশ্বরিক প্রকৃতিকে প্রতিফলিত করেছে। আসলে প্রতিটি নারীর অন্তরের দৈবিক সত্বাকে সম্মান জানানোর এ এক অপূর্ব প্রচেষ্টা— যা দীপ্তিময়ী ও চিরন্তন। তাই আর সময় নষ্ট না করে পরিবারে সমৃদ্ধি ফেরাতে এবারের ধনতেরাসে বি.সি. সেন-এর সেরা গয়নাটি নিজের সংগ্রহে রাখতে ভুলবেন না যেন!
