Hashtagintro

ধনেপাতা এভাবেই রাখুন ফ্রিজে, সপ্তাহভর থাকবে তরতাজা

ধনেপাতা ছাড়া শীতের খাবার যেন জমে না। তাই শীতকালীন বাজারের ব্যাগে ধনেপাতা কিনবেনই গৃহস্থ। বাড়ি নিয়ে আসার মাত্র ২-৩দিনে পচে, গলে একাকার কাণ্ড। তবে কয়েকটি সহজ উপায় অবলম্বনে ফ্রিজে রাখা ধনেপাতা থাকবে একেবারে বাজার থেকে কেনার মতোই তরতাজা।

কেন তাড়াতাড়ি ধনেপাতা পচে যায়?

  • পাতা তুলনামূলক তাড়াতাড়ি আর্দ্র হয়ে যায়।
  • বাতাস চলাচলের অভাব।
  • ইথিলিন গ্যাসের সংস্পর্শে আসা।
  • বাজার থেকে আনার পর সঠিকভাবে ধুয়ে শুকিয়ে না রাখা।

কেনার সময় কী খেয়াল রাখা প্রয়োজন:

  • ধনেপাতা ডাঁটা যেন সতেজ ও শক্ত থাকে।
  • ধনেপাতাগুলি যেন উজ্জ্বল সবুজ রঙের হয়।
  • হলুদ কিংবা পিচ্ছিল দাগওয়ালা ধনেপাতা কিনবেন না।
  • তাজা ধনেপাতায় সুগন্ধ থাকে। সেটি না থাকলে না কেনাই ভালো।

কীভাবে ফ্রিজে ধনেপাতা রাখবেন?

  • ফ্রিজে খুলে রাখবেন না। প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রাখুন। প্লাস্টিকের ব্যাগে যাতে হাওয়া চলাচলের বন্দোবস্ত থাকে সেদিকে খেয়াল রাখুন।
  • আলতো করে ধনেপাতা ধুয়ে শুকিয়ে নিন। সামান্য ভেজা পেপার টাওয়েলে পাতাগুলো মুড়িয়ে নিন। একটি জিপ লক ব্যাগ বা বায়ুরোধী পাত্রে রাখুন। ফ্রিজের সবজি রাখার বক্সে রাখুন।
  • ধনেপাতা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। একটি বায়ুরোধী পাত্রের নিচে শুকনো কাগজ পেতে নিন। ধনেপাতাগুলো আলগা স্তরে সাজিয়ে রাখুন।
  • এক বাটি জলে ১ চা চামচ হলুদ মিশিয়ে নিন। ধনেপাতাগুলো ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। তোয়ালে বা কোনও পাত্রে রেখে সংরক্ষণ করুন।

ধনেপাতা সংরক্ষণে এই ভুলগুলি করবেন না:

  • ফয়েলে মুড়ে ধনেপাতা রাখবেন না। তাতে তাড়াতাড়ি পচে যেতে পারে।
  • ভেজা ধনেপাতা না শুকিয়ে ফ্রিজে ঢোকাবেন না।

এই টিপস কাজে লাগালেই গৃহিণীর চিন্তা দূর। দিনের পর দিন ধনেপাতা থাকবে তরতাজা।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language