Hashtagintro

নবান্নে মুখ্যমন্ত্রী ও সজ্জন জিন্দালের সাক্ষাৎ, কী কথা হল দু’জনের?

লক্ষ্মীবারে শিল্পনীতি ঘোষণা করবে শুভেন্দু সরকার। তার আগে বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দালের বৈঠক। বাংলায় শিল্প সম্ভাবনা যে আরও উজ্জ্বল তা এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

সাক্ষাৎ প্রসঙ্গে বুধবার রাতে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “সজ্জন জিন্দাল দেখা করেছেন। বড় বিনিয়োগ হচ্ছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মেদিনীপুরে পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো হবে।” স্বাভাবিকভাবে ওই প্রকল্পে কর্মসংস্থান হবে অনেক। আবার সামাজিক দায়িত্ব হিসাবে রাজ্য সরকারের সমস্ত শর্ত মেনে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জিন্দল গোষ্ঠী। হার্ট ইউনিট, শিশুদের এসএনসিইউয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের উন্নয়ন হবে। সরকারি শর্ত অনুযায়ী হাসপাতালের মানোন্নয়নই লক্ষ্য। এছাড়া রাজ্যের পুরনো মন্দির সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিল্প টানতে এর আগে প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করত পূর্বতন তৃণমূল সরকার। তবে তা সত্ত্বেও রাজ্যে সেভাবে শিল্প আসেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে লগ্নি আনার কথাও বলেছেন বহুবার। তা সত্ত্বেও রাজ্যে শিল্পখরা মেটেনি। ক্ষমতায় আসার পর বিজেপির একটাই লক্ষ্য শিল্পখরা কাটিয়ে রাজ্যের উন্নয়ন। কারণ, শিল্প ছাড়া একটি রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই শিল্প এবং কর্মসংস্থানে দেওয়া হয়েছে বিশেষ জোর। বুধবার সজ্জন জিন্দাল এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের নির্যাসও যেন সেই বার্তাই দেয়।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language