Hashtagintro

নরেন্দ্রপুরের গুদামে আগুন, ‘কোনও সম্পর্ক নেই, ছড়াচ্ছে ফেক নিউজ’, বলল ওয়াও মোমো

শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ড নরেন্দ্রপুরে! ধোঁয়া উঠতে দেখা যায় একটি গুদাম থেকে। দাবি, সেটি নাকি এক বেসরকারি মোমো প্রস্তুতকারী সংস্থার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে ওয়াও মোমোর সিইও মুরলী কৃষ্ণন স্পষ্ট বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। ওখানে আমাদের কোনও গুদাম নেই। ফেক নিউজ ছড়াচ্ছে বাজারে।”

ষষ্ঠী রাতে দক্ষিণ ২৪ পরগনার নাজিরাবাদে একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি জায়গায় কিছু দাহ্য পদার্থ রাখা ছিল। সেই জায়গাটিতেই আগুন লাগে। দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ওই জায়গায় কেউ ছিলেন না। এই বিষয়ে ওয়াও মোমোর সিইও মুরলী বলেন, “আমাদের গুদাম ওখানে আর নেই। আমাদের গোডাউনে কিছু হয়নি। সব কিছু সুস্থ ভাবে চলছে। এটা পুরোপুরি ফেক নিউজ। ওটার সঙ্গে আমাদের সম্পর্ক নেই।” এ দিকে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language