নানা পাটেকরের মৃত্যুতে মায়ানগরীর সেলেবপাড়ায় যখন বিষাদের সুর, তখন ‘শয়তানের মৃত্যু’ (ইভিল ডেড) বলে পরিহাস করে বেধড়ক কটাক্ষ, সমালোচনার শিকার তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। নায়িকার দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ে যৌন হেনস্তার প্রতিবাদ করায় নানা এবং তাঁর সঙ্গীরা তাঁকে ‘কালাজাদু’ করে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিল! প্রয়াত অভিনেতাকে নিয়ে এহেন অসংবেদনশীল মন্তব্য করায় সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। এমন বিতর্কের আবহেই মহাকালের দরবারে পুজো দিয়ে আরও বিস্ফোরক তনুশ্রী দত্ত।
নানার (Nana Patekar) মৃত্যুর পরই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে পুজো দেন তনুশ্রী। আর সেই আধ্যাত্মিক মুহূর্ত ভাগ করে নিয়েই এবার যা বললেন, তাতে বিতর্কের পারদ আরও চড়েছে, বললেও অত্যুক্তি হয় না। অভিনেতার মৃত্যুকে নিজের জীবনে ‘ইতিবাচক মোড়’ আখ্যা দিয়ে তনুশ্রীর মন্তব্য, মহাকাল বাবার উপর আমার অগাধ বিশ্বাস। তিনিই আমাকে জীবনে একাধিকবার বাঁচিয়েছেন এবং নানা ও তাঁর বন্ধুদের করা শত শত ‘মারণ ক্রিয়া’ (কালাজাদু) থেকে আমাকে সুরক্ষা দিয়েছেন।”
“যারা আমাকে ক্রমাগত কষ্ট দিয়ে চলেছে, তাদের থামার একমাত্র উপায় যেন মৃত্যুই হয়। আর যারা নানাকে একাজে সমর্থন জুগিয়েছে, সেসব সঙ্গীসাথীদেরও যেন বিনাশ হয়।…”

এরপরই নানা পাটেকরের মৃত্যুর প্রসঙ্গ টেনে অভিনেত্রীর সংযোজন, “আমার জীবনে এমন একটা ইতিবাচক ঘটনা ঘটার ঠিক পরেই মহাকালের দর্শন করতে পারলাম, এ যেন এক অদ্ভুত সমাপতন! অবশেষে অশুভ শক্তির বিনাশ হয়েছে। আমার জীবনের সমস্ত অশুভ শক্তি যেন একে একে শেষ হয়ে যায়। আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার জীবনে যারা অশুভ শক্তি নিয়ে এসেছে, তাদের বিনাশ কামনা করুন। যারা আমাকে ক্রমাগত কষ্ট দিয়ে চলেছে, তাদের থামার একমাত্র উপায় যেন মৃত্যুই হয়। আর যারা নানাকে একাজে সমর্থন জুগিয়েছে, সেসব সঙ্গীসাথীদেরও যেন বিনাশ হয়।” এখানেই অবশ্য থামেননি তিনি।
মহাদেবের কাছে তনুশ্রীর প্রার্থনা, “আমার যাত্রা আসন্ন। আর আমার এই ইচ্ছাপূরণ না হলে আমি পৃথিবীতে থাকব না। বাবা, এই ধরাধামে হয় ওরাথাকবে, নয়তো আমি— যেকোনও একজন। এই পৃথিবীর মোহ আর আমাকে তেমন টানে না, তাই বেঁচে থাকার প্রকৃত কোনও কারণও খুঁজে পাই না। মহাদেব, তুমি আমাকে কতটা ভালোবাস, এবার সেটা গোটা বিশ্বকে প্রমাণ করে দাও। যুগ যুগ ধরে আমি তোমার ভক্ত। সেই অধিকারেই আজ তোমার কাছে এই প্রার্থনা জানালাম। চারদিকের লোকজন আমাকে চিনতে না পারলেও তুমি তো চেনো। তাই দয়া করে আমার এই বিনীত অনুরোধটুকু রাখো।”
View this post on Instagram
