দিন কয়েক আগেই ইমেলে অমিতাভ বচ্চনের বাংলো জলসায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এরপরই মুম্বই জুড়ে জারি করা হয়েছিল হাই অ্যালার্ট। এসবের মাঝেই প্রতি রবিবারের মতোই আজও ভক্তদের মাঝে ধরা দিলেন শাহেনশাহ। তবে এদিনের ছবিটা আর পাঁচদিনের থেকে একেবারেই আলাদা। কারণ, এদিন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন তিনি।
প্রায় প্রতি রবিবারই নিজের বাংলোর বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। হাত নেড়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁকে। বোমা হামলার হুমকির পর মনে করা হচ্ছিল, সেই রীতিতে বোধ হয় ছেদ পড়ল। কিন্তু হুমকি সত্ত্বেও ভক্তদের থেকে দূরে সরে রইলেন না অমিতাভ। ৮৪ বছর বয়সী অভিনেতা আজও ভক্তদের মাঝে দাঁড়ান। তবে তিনি ছিলেন একটি স্বচ্ছ কাচের আড়ালে। যা বুলেট প্রুফ। কাচের বাক্সের ভিতরে দাঁড়িয়েই হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন জানান তিনি। আর পুরো সময়টায় তাঁর পাশেই ছিলেন ছেলে অভিষেক বচ্চন। নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছিলেন সেখানে।
Amitabh Bachchan meets his fans every Sunday outside his bungalow, but after the firing incident involving Tiger Shroff, Big B seems to have become quite nervous. Now, he is meeting his fans from inside a protective glass enclosure.
https://t.co/fmCbB7t1FE
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) November 1, 2026
সোশাল মিডিয়া বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে অমিতাভের সেই কাচের আড়ালের ছবি-ভিডিও। উল্লেখ্য, গত সপ্তাহে বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ঋতু তাওয়াদের দপ্তরে একটি ইমেলের মারফৎ অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন, দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের বেশ কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বোমাতঙ্কে গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। সেই সময় অমিতাভ বচ্চনের বাসভবনের নিরাপত্তাও বাড়ানো হয়।

https://t.co/fmCbB7t1FE