বৃহস্পতিবার সাতসকালে মায়ানগরীর সেলেব পাড়ায় যেন কালমেঘ ঘনিয়ে এল! প্রয়াত নানা পাটেকর- দুঃসংবাদ আছড়ে পড়ার পর থেকেই মনখারাপ নানার সতীর্থদের। বৃহস্পতিবার গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। সুস্থসবল মানুষ, দিন চারেক আগেই গোয়ার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কিছুতেই যেন তাঁর মৃত্যুসংবাদ বিশ্বাস করতে পারছেন না ঘনিষ্ঠরা। নানা পাটেকরের প্রয়াণে বিনোদুনিয়ার পাশাপাশি শোকের ছায়া রাজনৈতিকমহলেও। সক্রিয়ভাবে কোনওদিনই রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায়নি ঠিকই, কিন্তু অভিনেতা যে মনেপ্রাণে গেরুয়াপন্থী ছিলেন সেকথা একাধিক সাক্ষাৎকারেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। নানার প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো থেকে সাধারণ মধ্যবিত্তজীবনের প্রতি তাঁর অমোঘ টান তাঁকে হয়তো একধরণের বামপন্থী ভাবধারার মানুষ হিসেবেও মনে করায়। এক্ষেত্রে স্ববিরোধের কথা মনে হতেই পারে, কিন্তু সেটা বোধহয় মানুষের এক চারিত্রিক বৈশিষ্ট্যও বটে।
স্পষ্টবক্তা, অকপট অভিনেতার প্রয়াণসংবাদে মোদির বার্তা, “ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরজি’র মতো তীব্রতা, স্বাতন্ত্র্য এবং অনন্য উপস্থিতির অধিকারী অভিনেতার সংখ্যা ছিল হাতে গোনা। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন। তাঁর অভিনীত বহু চরিত্র প্রজন্মের পর প্রজন্ম দর্শকের মনে স্মরণীয় হয়ে থাকবে। নিজের মতামত প্রকাশের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত স্পষ্ট ও অকপট। মনেপ্রাণে যা বিশ্বাস করতেন, তা বলতে কখনও পিছপা হননি। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান ছিল অপরিসীম। তাঁর প্রয়াণে সিনেজগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা রইল। ওম শান্তি।” প্রয়াত অভিনেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানোর ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
Few actors possessed the intensity, individuality and unmistakable presence that Shri Nana Patekar Ji had. He brought remarkable versatility and creativity to every role and gave us characters that will be remembered for generations. He was also admired for his frank and forthright views, never hesitating to express what he believed in. Shri Nana Patekar’s contribution to Hindi and Marathi cinema was immense. His passing leaves a deep void. My condolences to his family, friends and countless admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) October 8, 2026

ব্যক্তি নানার ক্ষেত্রে সিনেমার ভাষা ধার করে বলতে হলে, চিরকালই তিনি ‘নিষ্ঠা, পরম্পরা, অনুশাসনে’ বিশ্বাসী ছিলেন। মনেপ্রাণে ভালোবাসতেন মারাঠা সত্ত্বাকে। আর সেকারণেই হয়তো আমজনতার মনের ‘নায়ক’ হয়ে উঠতে পেরেছিলেন তিনি।
সাতের দশকে নাটকের মধ্য দিয়ে অভিনয়জগতে পা রাখা নানা পাটকরের। সেকারণেই সারাজীবন ‘গোষ্ঠীজীবন’ নিয়ে একটা সদর্থক চিন্তাধারা বজায় রেখেছিলেন তিনি। নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো থেকে সাধারণ মধ্যবিত্তজীবনের প্রতি তাঁর অমোঘ টান তাঁকে হয়তো একধরণের বামপন্থী ভাবধারার মানুষ হিসেবেও মনে করায়। এক্ষেত্রে স্ববিরোধের কথা মনে হতেই পারে, কিন্তু সেটা বোধহয় মানুষের এক চারিত্রিক বৈশিষ্ট্যও বটে। প্রাতিষ্ঠানিক রাজনীতিতে কোনওদিনই প্রবেশ করেননি তিনি। তবে সিনেমা এবং কাজের মাধ্যের বরাবর রাজনৈতিকচেতনা, দর্শনের স্বাক্ষর রেখেছেন। ব্যক্তি নানার ক্ষেত্রে সিনেমার ভাষা ধার করে বলতে হলে, চিরকালই তিনি ‘নিষ্ঠা, পরম্পরা, অনুশাসনে’ বিশ্বাসী ছিলেন। মনেপ্রাণে ভালোবাসতেন মারাঠা সত্ত্বাকে। আর সেকারণেই হয়তো আমজনতার মনের ‘নায়ক’ হয়ে উঠতে পেরেছিলেন তিনি। নানা পাটেকরের এহেন তুমুল জনপ্রিয়তার জন্যই ২০১৪ সালে বিজেপি থেকে তাঁকে নির্বাচনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেন তিনি। নানার প্রয়াণে শোকবার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, “নানা পাটেকর এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। সমাজসেবায় নিষ্ঠা, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর গভীর মমত্ববোধ প্রতিফলিত হত তাঁর ব্যক্তিত্বে।”
Deeply saddened by the passing of veteran actor Shri Nana Patekar. Through his powerful and deeply evocative performances, he brought to life a wide range of human experiences. He portrayed characters that left a lasting imprint on the hearts and minds of people. His commitment to social service reflected his concern for the underprivileged. His passing is a great loss to Indian cinema. I extend my heartfelt condolences to his family and admirers.
— President of India (@rashtrapatibhvn) October 8, 2026
বলিউড অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে গভীর দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, নানা পাটেকরের আকস্মিক প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমা তার অন্যতম শক্তিশালী, সৎ এবং স্বতন্ত্র কণ্ঠস্বরকে হারাল। তিনি শুধু সিনেমার চরিত্রে অভিনয় করতেন না, বরং প্রতিটি চরিত্রের মধ্যে তুলে ধরতেন অকৃত্রিম ও আপসহীন বাস্তবতাকে। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’ এবং ‘প্রহার’-এর মতো ছবিতে তাঁর দক্ষ অভিনয় থেকে শুরু করে ‘আব তক ছাপ্পান’-এর দাপুটে উপস্থিতি— নানা পাটেকরের অভিনয়শৈলী এমন এক মানদণ্ড তৈরি করেছিল, যা খুব কম অভিনেতার পক্ষেই এযাবৎকাল ছোঁয়া সম্ভব হয়েছে।
ব্যক্তি নানা পাটেকরকে নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রুপোলি পর্দার বাইরেও তাঁর সরলতা, বিনয় এবং সামাজিক কাজ ও গ্রামীণ মানুষের কল্যাণে তাঁর নিঃস্বার্থ ভূমিকা তাঁর ব্যক্তিত্বের মহত্বকে তুলে ধরেছিল। নানা পাটেকরের কণ্ঠ, তাঁর তেজস্বী ব্যক্তিত্ব এবং তাঁর দীর্ঘ অভিনয়জীবনের উত্তরাধিকার চিরকাল মানুষের মনে অমলিন হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধু এবং দেশ-বিদেশের অগণিত অনুরাগীর প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।”
Deeply shocked and heartbroken to wake up to the devastating news of the sudden passing of legendary actor Shri Nana Patekar Ji. Indian Cinema has lost one of its fiercest, most genuine and irreplaceable voices. Nana Ji didn’t merely play roles; he breathed raw, unapologetic truth into every character. From the explosive power of Parinda, Krantiveer and Prahaar to the gripping intensity of Ab Tak Chhappan, his craft set a benchmark that few could ever hope to reach. Beyond the silver screen, his simplicity, profound humility and selfless devotion to social causes and rural communities reflected the true greatness of his soul. Rest in peace, Nana Patekar Ji. Your voice, your fiery spirit and your towering legacy will remain etched in our hearts forever. Deepest condolences to his family, friends, and millions of admirers worldwide. Om Shanti
— Suvendu Adhikari (@SuvenduWB) October 8, 2026

