Hashtagintro

নিষ্ঠা নিয়ে ‘হনুমান চালিশা’ গেয়েও ক্ষমা চাইলেন দিলজিৎ দোসাঞ্ঝ, ‘রামায়ণ’-এ ভুলত্রুটি?

দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh), বিশ্বজুড়ে কনসার্টের পাশাপাশি বলিউডে চুটিয়ে প্লেব্যাক করছেন। এবার চারহাজার কোটির মেগাবাজেট মহাকাব্য ‘রামায়ণ’-এর ‘হনুমান চালিশা’য় কণ্ঠ দিলেন ‘পাঞ্জাবি পপস্টার’। তবে নিষ্ঠা সহকারে ভক্তিগীতি গেয়েও ক্ষমা চাইলেন দিলজিৎ। কেন?

হাইভোল্টেজ দৃশ্যের সঙ্গেই প্রকাশ্যে এসেছে সিনেমার অন্যতম বিগবাজেট গান ‘হনুমান চালিশা’। যেখানে সুখবিন্দর সিং, মোহিত চৌহান, শঙ্কর মহাদেবন এবং কৈলাশ খেরের মতো ‘সিনিয়র’ গায়কদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝও।

৫ নভেম্বর, বৃহস্পতিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। সিনেমার একেবারে শেষপাতে হনুমানের ভূমিকায় ‘লম্ফঝম্ফ’ করে নজর কেড়েছেন বলিউডের ‘গদর’ অভিনেতা সানি দেওল। তাঁকে ঘিরে দর্শক-অনুরাগীমহলেও উন্মাদনার অন্ত নেই। ‘রামায়ণ: পার্ট ওয়ান’ থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ‘হনুমান’ সানির দৃশ্য। যা নিয়ে নেটভুবনেও লম্ফঝম্ফ! আর সেই হাইভোল্টেজ দৃশ্যের সঙ্গেই প্রকাশ্যে এসেছে সিনেমার অন্যতম বিগবাজেট গান ‘হনুমান চালিশা’। যেখানে সুখবিন্দর সিং, মোহিত চৌহান, শঙ্কর মহাদেবন এবং কৈলাশ খেরের মতো ‘সিনিয়র’ গায়কদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝও। তবে বাকি শিল্পীদের নিয়ে অনুরাগীমহলে ততটা উন্মাদনা দেখা না দিলেও দিলজিৎ আপাতত চর্চার শিরোনামে। এমন আবহেই ভক্তকুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন গায়ক।

Sunny Deol's Introductory Scene As Lord Hanuman Goes Viral from 'Ramayana'
হনুমান-এর চরিত্রে সানি দেওলের চমক!

‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এ হনুমান চালিশা গাইতে পেরে বেজায় উচ্ছ্বসিত দিলজিৎ। তাঁর কথায়, এহেন ভক্তিগীতিতে কণ্ঠ দেওয়া তার জন্য পরম সৌভাগ্যের। দিলজিতের মন্তব্য, হনুমান চালিশা গাওয়ার সুযোগ পেয়েছি, যদিও আমি নিজেকে এর যোগ্য বলে মনে করি না। আমার মনে হয় না, আমি এমন সুযোগ পাওয়ার যোগ্য, তবে এই গান গাইতে পারা আমার জন্য অনেক বড় একটি বিষয়।” দিলজিৎ এও জানালেন যে, তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মন উজাড় করেই গানটি গেয়েছেন। কিন্তু পাঞ্জাব দা পুত্তরের আশঙ্কা, “আমার এত প্রচেষ্টার পরও যদি কোনও শ্লোক উচ্চারণে ভুল হয়ে থাকে, তবে মন থেকে ক্ষমা চাইছি। কিন্তু যা কিছু করেছি, সেটা পূর্ণ নিষ্ঠার সঙ্গেই করেছি।” পাশাপাশি ‘রামায়ণ’-এর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language