Hashtagintro

নেতিবাচক প্রচারের উসকানিতেই ‘ফ্লপ’ ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’, প্রযোজকের নিশানায় রণবীরের ‘রামায়ণ’

২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের আলো দেখেছে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’। মুক্তির আগেই সিনেমার কাস্টিং, ত্রেতাযুগে বানর সেনার চোখে চশমার মতো দৃশ্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। টাকা নিয়ে রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটিয়ে ভিডিও স্ক্যান্ডেলে জড়ানো টিকটকার অঞ্জলি অরোরাকে সীতারূপে দেখেই ফুঁসে উঠেছিল দর্শক। ছবির প্রচারে অবশ্য নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছিলেন, সোশাল মিডিয়ার ইমেজকে দূরে রেখে পর্দায় সীতাকে কল্পনা করতে। কিন্তু, মুক্তির পর বক্স অফিসে ধরাশায়ী ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’। এর দায় নাকি বেশ খানিকটা বর্তায় রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর উপর।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য প্রযোজকের।তাঁর দাবি, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে ছবি নিয়ে নেতিবাচক প্রচারের ইন্ধন দেওয়া হয়েছে। ছবি দেখতে নিরুৎসাহিত করা হয়েছিল দর্শককে। আরও জানান, ছবিটিকে পুনরায় সিনেমাহলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যদিও ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র নতুন মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কোনওরকম রাখঢাক না রেখেই প্রকাশ্যে কাঠগড়ায় তুলেছেন নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’।

Nitesh Tiwari’s Ramayana part 1 trailer released
নীতেশের ‘রামায়ণ’

কার্যত ক্ষোভপ্রকাশ করে বলেছেন, “পুরো সময়টাই নেতিবাচক প্রচার চলেছে। আমরা কখনও আমাদের দর্শকদের কাছে পৌঁছনোর সুযোগই পাইনি। যাঁরা আমাদের ছবি দেখেছেন, তাঁরা সত্যিই ছবিটি উপভোগ করেছেন। কিন্তু তাঁরা যদি ছবিটাই দেখতে না পান তাহলে মতামত তৈরি করবেন কীভাবে? ” আরও বলেন, “আমাদের যা জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি একই বিষয়ের ওপর আরও কিছু ছবি আসছে। যার মধ্যে একটি বড় বাজেটের ছবিও রয়েছে।”

Mahakavya Shri Ramayan Katha makers on viral 'spectacles' image og Banar sena
‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’

প্রযোজক বলেছেন, “যতদূর জানি, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং আরও অনেককে নেতিবাচক প্রচারের জন্য উদ্ভুদ্ধ করা হয়েছে। তাঁরা ভুল তথ্য ছড়াচ্ছেন এবং মানুষকে আমাদের ছবি না দেখার জন্য উসকাচ্ছেন।” সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন, এই ঘটনায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর টিম জড়িত? সাবধানী জবাব, “নিশিচতভাবে বলতে পারব না। তবে আমার টিমের কাছে এমনই কিছু খবর এসেছে। “

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language