Hashtagintro

পর্যটনের বিকাশে দার্জিলিংয়ে শুরু হচ্ছে পাঁচদিনের ‘তিস্তা ফেস্ট ২০২৬’, উদ্বোধনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং পাহাড়ে পর্যটক টানতে ৯ ডিসেম্বর শুরু হচ্ছে পাঁচদিনের ‘তিস্তা ফেস্ট ২০২৬’ (Darjeeling Tea’sta Fest 2026)। পর্যটনের বিকাশ ছাড়াও দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি ওই উৎসবের উদ্দেশ্য। পুলিশ, রাজ্য পর্যটন দপ্তর ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আয়োজিত বর্ণময় উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেদিকে নজর রেখেই সাজিয়ে তোলা হচ্ছে শৈল শহরকে। চৌরাস্তা ও লেবংয়ের গোর্খা স্টেডিয়ামকে কেন্দ্র করে মূল আয়োজন হলেও উৎসবের বিভিন্ন কর্মসূচি ছড়িয়ে পড়বে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের একাধিক এলাকায়।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, ‘তিস্তা ফেস্ট ২০২৬’-এর উদ্দেশ্যে দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, পর্যটনে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করা।

দার্জিলিংয়ের পুলিশ সুপার ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও জানান, তিস্তা ফেস্ট ২০২৬ নেহাতই সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। যুব সমাজকে ইতিবাচক কাজে যুক্ত করা এবং সামাজিক পরিবর্তনের প্রতি পুলিশের দায়বদ্ধতা, ‘নেশামুক্ত পাহাড়’ গড়ার বার্তা উৎসবের অন্যতম মূল লক্ষ্য। প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে দার্জিলিং পাহাড়ে ‘মেলো টি ফেস্ট’ শুরু হয়েছিল। সঙ্গীত, চা এবং মাদকবিরোধী বার্তা সামনে রেখে ওই উৎসব শুরু হলেও কয়েক বছরে সেটার জনপ্রিয়তা ও পরিধি দুটোই বেড়েছে। এবার সেই ‘মেলো টি ফেস্ট’ নাম পালটে ‘তিস্তা ফেস্ট ২০২৬’ হয়েছে।

ইতিমধ্যে মিরিক, কার্শিয়াং, কালিম্পং ও দার্জিলিংয়ে চারটি প্রাক-উৎসব অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের ১৪টি থানা এলাকার প্রায় দু’হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন। রক ব্যান্ড প্রতিযোগিতায় প্রায় ৯০টি দল নাম নথিভুক্ত করেছে। ভারত ও নেপালের ব্যান্ডগুলিও অংশ নেবে। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী দার্জিলিং হিল ম্যারাথন। ইতিমধ্যেই প্রায় ৪ হাজার জন অ্যাথলেট ম্যারাথনে অংশ নিতে নাম লিখিয়েছেন বলে জানা গিয়েছে। এবার উৎসবে আকর্ষণের তালিকায় রয়েছে রক ব্যান্ড প্রতিযোগিতা, একক সংগীত প্রতিযোগিতা, ফুটবল, মাউন্টেন বাইকিং, হাইকিং, বার্ড ওয়াচিং, ফিল্মমেকিং এবং স্টার্টআপ শোকেস। দার্জিলিং পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর তিন দিনের উৎসবে প্রায় ৪৮ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। এবার পর্যটন, হোটেল, হোমস্টে এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রত্যাশা বেশি। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, ‘তিস্তা ফেস্ট ২০২৬’-এর উদ্দেশ্যে দার্জিলিং চায়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, পর্যটনে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করা।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language