Hashtagintro

পশ্চিমের জেলায় পারদ নামল ১৩ ডিগ্রিতে, চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্তও! ফের বৃষ্টিতে ভাসবে বাংলা?

টানা বৃষ্টির পর গত কয়েকদিনে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে ও রাতে শহরে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। তিলোত্তমার তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। এরই মাঝে ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে তা পরিণত হতে পারে নিম্নচাপে। স্বাভাবিকভাবেই বৃষ্টির আশঙ্কা থাকছেই।

হাওয়া অফিস সূত্রে খবর, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তা। যার অভিমুখ শ্রীলঙ্কা উপকূল। এদিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি বইছে উত্তুরে হাওয়া। ফলে তাপমাত্রা কমেছে। রাজ্য জুড়েই শীতের আমেজ। পশ্চিমের জেলায় ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও সংলগ্ন জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রির আশপাশে। জানা গিয়েছে, আগামী দু’দিনে মোটের উপর একইরকম থাকবে তাপমাত্রা। কোথাও কোথাও সামান্য বাড়তেও পারে।

তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশায় মোড়া উত্তরবঙ্গের জেলাগুলো। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। জানা গিয়েছে, দার্জিলিংয়ে এই মুহূর্তে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। ফলে চুটিয়ে শীত উপভোগ করছেন পর্যটকরা। এদিকে সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language