Hashtagintro

‘পাওয়ার নেই, তাই ফোঁটাও নেই’, মমতাকে ভাইফোঁটা নিয়ে দিলীপের খোঁচা

ভাইফোঁটার সকালে খোসমেজাজে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আজ, বুধবার সকালে রাজারহাটের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানেই ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোটা নেন দিলীপ। রাজ্যের শিল্প ও কর্ম সংস্থান নিয়ে বড় বার্তা দিলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইফোঁটা নিয়ে খোঁচাও দিলেন।

মুখ্যমন্ত্রী আর তিনি নেই। দলের নেতারা তাঁর থেকে সরে গিয়েছেন। দলও ভেঙে গিয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতবার পর্যন্ত জাঁকজমকভাবে ভাইফোঁটার আয়োজন করা হত। তৃণমূলের প্রথম সারির নেতারা মমতার থেকে ফোঁটা নিতেন। এবার কি ভাইফোঁটা অনুষ্ঠান হবে? সেই চর্চা চলছে। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই। তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যারা নাকি ৩০-৪০ বছর ধরে ওনার ফোঁটা নিত। সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক।” দিলীপ বলেন, “যারা ওনার কাছে ফোঁটা নিতে আসত , তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসত না। মুখ্যমন্ত্রীর কাছে আসত। উনি এখন মুখ্যমন্ত্রী নেই। তাই ফোঁটা নেই।”

ববি হাকিম, অরূপ বিশ্বাসরা ভাইফোঁটায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন। এছাড়াও একাধিক কর্মসূচিতে থাকতেন তাঁরা। সেই বিষয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, “সবই ছিল পাওয়ারের ফোঁটা। না দিদি আছে। না ভাইয়েরা আছে। যারা কেবল ক্ষমতা ভোগ করে, তাদের এরকমই হয়। সামাজিক সম্পর্কের কোনও বাঁধন ছিল না। সবকিছুর মধ্যে রাজনীতি মিশিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তো এরকমই হবে।” 

প্রবাসী ভারতীয় সম্মেলন এবার পশ্চিমবঙ্গে হবে। প্রবাসী মেলায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “উত্তরবঙ্গে শিল্প সম্মেলন হওয়ার কথা চলছে। অনাবাসী ভারতীয়রা আসবেন। এখানে শিল্প হবে। এটা কেন্দ্র রাজ্য চায়। প্রবাসীরা এতদিন পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারাও আসতে চাইছেন। এরকম কর্মসূচি বাংলার উত্থানের জন্য কার্যকরী হবে।”

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language