Hashtagintro

পাকভক্তদের ‘শেহওয়াগ-শেহওয়াগ’ গর্জন, অবাক আর্যবীর বাবাকে বললেন ‘সীতারাম’ জপেই চাপ কাটিয়েছিলেন

পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে রুদ্ধশ্বাস জয়। এক উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমন নাটকীয় মুহূর্তের রেশ কিছুতেই কাটছিল না বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীরের। বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে ফাঁস করলেন, শেষ ওভারের টানটান উত্তেজনায় কীভাবে নিজেকে শান্ত রেখেছিলেন। জানালেন, গ্যালারি থেকে পাকভক্তদের ‘শেহওয়াগ, শেহওয়াগ’ স্লোগানও তাঁকে অবাক করেছিল।

ছেলের সঙ্গে সেই কথোপকথনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। বাবার অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত আর্যবীর জানালেন, প্রতিপক্ষের গ্যালারি থেকে ‘শেহওয়াগ, শেহওয়াগ’ স্লোগানে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিলেন তিনি। তবে ফাইনালের শেষ কয়েকটি মুহূর্তে যে প্রবল স্নায়ুর চাপ তৈরি হয়েছিল, সেকথাও গোপন করেননি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এই ওপেনার।

কীভাবে সামলালেন সেই চাপ? আর্যবীরের কথায়, “শেষ ওভারে আমি শুধু ‘সীতারাম, সীতারাম’ জপ করছিলাম। আমরা সবাই চাইছিলাম, কোনও ভাবে একটা বাউন্ডারি আসুক। শেষ পর্যন্ত শেষ বলেই সেটা হল।” ৩৩৮ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। ৪৭ রানে পালটা লড়াই করে মানাল। ২৬ বলে ৪৯ রানে মাটি কামড়ে পড়ে থাকে মোহিত। শেষ বলে চার মেরে ম্যাচ জেতায় সে। এই নিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল ভারত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virrender Sehwag (@virendersehwag)

শেহওয়াগপুত্র আর্যবীর অবশ্য নিজের ছন্দেই ছিলেন। ৬১ বলে ৫৮ রান করেন তিনি। ৯টা চার আসে তাঁর ব্যাট থেকে। আর গোটা প্রতিযোগিতাতেই ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। পাঁচ ইনিংসে ৩৬১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। গড় ৯০.২৫। রয়েছে একটি সেঞ্চুরি। তিনটি হাফসেঞ্চুরি। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত রান সেটিই। মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭০ এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ৫১ রান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালেও ব্যাট দায়িত্বশীল ইনিংসের পাশাপাশি অধিনায়ক লক্ষ্য রাইচাঁদানির সঙ্গে প্রথম উইকেটে ৯৭ রানের জুটিও গড়েন।

হাফসেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলির বিখ্যাত ‘আমার ব্যাটই কথা বলবে’ ভঙ্গি নকল করেন তিনি। ২০১৮ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫তম টেস্ট শতরান করার পর এমনই সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল কোহলিকে। তবে এত সবের মাঝেও শেষ ওভারে স্নায়ুর চাপ যে তাঁকেও গ্রাস করেছিল, সেকথা বাবার সঙ্গে ভিডিও কলের আড্ডাতেই স্পষ্ট।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language