Hashtagintro

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুকামনা বাবর-ভক্তদের! ‘অশিক্ষিত, বর্বর’ বলে তোপ ছেলের

নিজের দেশের কিংবদন্তি ক্রিকেটারকেই সম্মান করতে পারে না পাকিস্তান। আরও স্পষ্ট করে বললে বাবর আজমের সমর্থকরা। এমনকী দেশের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুকামনা পর্যন্ত করছেন বাবর-ভক্তরা। এরকম অভিযোগ, পাকিস্তানের উইকেটকিপার আজম খানের। যিনি কি না প্রাক্তন পাক তারকা মইন খানের সন্তান। এবার বাবর সমর্থকদের ‘অশিক্ষিত’, ‘বর্বর’ বলে তোপ আজমের।

এমনিতেই বাবর ও আজমের সম্পর্ক বেশ খারাপ। একাধিকবার আজমের স্থূল চেহারা নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন পাক তারকা। আবার বাবর অধিনায়ক থাকাকালীন দলে জায়গা পেতেন না। এখন তো পুরোপুরি বাদ। বিষয়টা এখানেই শেষ হয়নি। সম্প্রতি একটি পডকাস্টে আজম বলেন, “আমাদের দেশের সোশাল মিডিয়া খুব নোংরা জায়গা।”

কেন একথা বলছেন? আজমের ব্যাখ্যা, “একটা ম্যাচে আমি বাবরের সঙ্গে খেলছিলাম। বাবর তখন ৭৫ রান করেছিল। আমাদের আর জিততে ৪০ রান দরকার ছিল। ওই ম্যাচের পর আমি ইনস্টাগ্রামে দেখি বাবরের একজন ভক্ত কমেন্ট করেছে, ‘যদি তুমি বাবরের সেঞ্চুরি আটকাও, তাহলে তোমার মা মারা যাবে আর তোমার বাবার ক্যানসার হবে।’ আমাদের ক্রিকেটারদের ভক্তরা সব অশিক্ষিত। বাবরের দোষ নয়। কিন্তু ওর ভক্তরা সব বর্বর। এদেরকে নিয়ে আর কীই বা বলব!”

আরেকটা অভিজ্ঞতার কথা বলেছেন আজম। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার উইয়ান মুল্ডারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বাবর। তারপর মুল্ডারের কমেন্ট বক্সেও কুৎসিত কমেন্ট করতে থাকেন বাবর-ভক্তরা। তবে এত কিছুর পরও অটল আজম। তাঁর বক্তব্য, “আমি দু’বছরে অনেক কিছু দেখেছি। এখন এসবে আর কিছু যায়ে-আসে না। এখন মনে হয়, যা বলে বলুক, আমি কমেন্ট বক্স বন্ধ করব না।” উল্লেখ্য, ২৮ বছর বয়সি ক্রিকেটার পাকিস্তানের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। শেষ ম্যাচ খেলেছেন ২০২৪-এ। তাঁর বাবা মইন খান ১৯৯২-র বিশ্বকাপ জয়ী পাক দলের সদস্য ছিলেন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language