Hashtagintro

পাকিস্তানে ‘রামায়ণ’ ক্রেজ, ‘জয় শ্রী রাম’ স্লোগান থেকে করাচির মন্দিরে পোস্টার! অস্কার নিয়ে আশাবাদী পাক হিন্দুরা

মনে ভারত বিদ্বেষ থাকলেও পাকিস্তান যে বরাবর বলিউডের সিনেমা, সিরিজে মজে থাকে, সাম্প্রতিক অতীতে একাধিকবার তার প্রমাণ দিয়েছে গুগল ট্রেন্ড। ভারতের বিগবাজেট সিনে কর্মকাণ্ডে বরাবরই পাক দর্শকমহলের নজর থাকে। এবার পাকিস্তানের ‘পাখির চোখ’ রণবীর কাপুরের ৪০০০ কোটি বাজেটের ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ক্রেজ শুধু ভারতেই নয়, চরম উন্মাদনা পাকিস্তানি হিন্দুদের মধ্যেও। করাচির রাস্তায় ‘রামায়ণ’-এর পোস্টার হাতে প্রতিবেশি দেশের হিন্দু সম্প্রদায়ের দর্শকের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান। এখানেই শেষ নয়, করাচির এক ঐতিহাসিক মন্দিরেও ঠাই পেয়েছে ‘রণবীর’-এর রামায়ণের পোস্টার। 

ভারত-পাক সম্পর্ক তলানিতে, নিষিদ্ধ ভারতীয় ছবির মুক্তিও। এহেন পরিস্থিতিতে ‘রামায়ণ’ আদৌ পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও, একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, চলতি বছরের শুরুতে ‘ধুরন্ধর’-এর পাইরেটেড সংস্করণ পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। রণবীর সিং অভিনীত ছবিটির ২০ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছিল বলেও শোনা যায়। এবার রণবীর কাপুরের মেগাবাজেট হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে পাক মুলুকের হিন্দুদের মধ্যে উত্তেজনার একাধিক ভিডিও রিডিটে আপলোড করা হয়েছে।

Ramayana Craze Grips Pakistan, Karachi Hindus Chant Jai Shri Ram
‘রামায়ণ’

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে কার্যত স্পষ্ট, করাচির রাস্তায় ‘রামায়ণ’ ছবির পোস্টার হাতে নিয়ে শোভাযাত্রা হচ্ছে। সঙ্গে রয়েছে ঢাক, ঢোল ও করতাল। ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার পাশাপাশি নাচে-গানে একেবারে মাতোয়ারা। ভিডিওতে বেশ কয়েকজন মহিলাকে ‘রাম আমার ঘরে এসেছেন’ গানটি গাইতেও দেখা যাচ্ছে। এক মহিলা উচ্চস্বরে বলছেন, “রণবীর কাপুর আমাদের প্রিয় অভিনেতা। ভগবান রামের আশীর্বাদ যেন তাঁর উপর থাকে এবং ছবিটি যেন সুপারহিট হয়, সেই কামনাই করি আমরা।” একজন আবার বলছেন, “পাকিস্তানের থেকে রামায়ণের জন্য অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রী রাম।” রণবীরের ‘রামায়ণ’-এর ঝুলিতে অস্কার আসতে পারেও বলে আশাবাদী পাক হিন্দুরা।

1. Ramayana Posters Reach Karachi Temple, Pakistani Hindus Hope for Oscar Glory
রণবীর ও সাই পল্লবী

হিন্দু সম্প্রদায়ের মানুষজন ঢাক, ঢোল বাজিয়ে সিনেমার পোস্টার নিয়ে একটি মন্দিরে লাগিয়ে দেন। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে পাক হিন্দুদের সেই রামভক্তির মুহূর্ত। মন্দিরের পুরোহিত বলেন, “আপনারা সকলেই জানেন, এই দীপাবলিতে রামায়ণ ছবিটি মুক্তি পেতে চলেছে। আমরা সবাই ছবিটি দেখব এবং এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি আগেও বলেছি, এমন রামায়ণ তৈরি করা সহজ নয়। শুধু পাকিস্তানেই নয়, সারা বিশ্বের হিন্দুরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে দীপাবলি উদযাপন করবে।” ভিডিওর মাধ্যমে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রণবীর কাপুর-সহ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদের আশা, এই ছবি দর্শকের মন জয়ের পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য অর্জন করবে। 

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language