Hashtagintro

‘পাকিস্তান থেকে টাকা খেয়েছে’, ‘ভারত ছাড়ো’ নোটিসের পরই ইমরানকে নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গত শনিবার মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান খান। অভিনেতা-সহ আটক হওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছিল মুম্বই পুলিশ। সেসময়েই ‘ককরোচ’ বিক্ষোভে ইমরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। এবার অভিনেতার বিরুদ্ধে মুম্বই পুলিশের ‘ভারত ছাড়ো’ নোটিস জারির পর আরও বিস্ফোরক বিজেপি নেতা। সোমাইয়ার দাবি, ‘পাকিস্তানের থেকে টাকা খেয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন ইমরান খান।’

এক নতুন ভিডিও বার্তায় আরও বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। পুলিশি পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁর মন্তব্য, “মার্কিন নাগরিক ইমরান পাকিস্তানের থেকে টাকা নিয়ে…”

ইতিমধ্যেই ‘আরশোলা’দের সমর্থনে সুর চড়ানোয় শাস্তির খাড়া নেমে এসেছে অভিনেতার বিরুদ্ধে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। এমন আবহেই এক নতুন ভিডিও বার্তায় আরও বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। পুলিশি পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁর মন্তব্য, “ইমরান খান একজন মার্কিন নাগরিক এবং তাঁর কাছে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে। মার্কিন নাগরিক ইমরান পাকিস্তানের থেকে টাকা নিয়ে ভারতে হিংসা ছড়ানোর জন্য বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করছেন।” সোমাইয়া এও বলেন যে, “আমি ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম, আর এখন তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে। আর তিনি ইমরান, ইকবাল, নুসরত বা আবদুল— যেই হোন না কেন, বিদেশি নাগরিক অথবা অন্য দেশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এধরনের পদক্ষেপই নেওয়া হবে।”

Imran Khan asked to leave India after anti-CEC protest join
‘মার্কিন নাগরিক’ ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ মুম্বই পুলিশের

মুম্বই বিমানবন্দরের ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)-এর অভিবাসন বিভাগে ইমরানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। এবার আমির খানের ভাগ্নের বিরুদ্ধে পাকিস্তানের টাকায় ভারতে হিংসা ছড়ানোর অভিযোগ তুললেন সোমাইয়া।

গত ১০ অক্টোবর এক্স হ্যান্ডেলের পোস্টে কিরিট সোমাইয়া লিখেছিলেন, “অভিনেতা ইমরান খানকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হোক।” পাশাপাশি গামদেবী থানায় গিয়ে বলিউড অভিনেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তা জানতে চেয়েছিলেন। শুধু তাই নয়, মুম্বই বিমানবন্দরের ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)-এর অভিবাসন বিভাগে ইমরানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। এবার আমির খানের ভাগ্নের বিরুদ্ধে পাকিস্তানের টাকায় ভারতে হিংসা ছড়ানোর অভিযোগ তুললেন সোমাইয়া।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইমরান খানের কাজের সংখ্যা গুটিকয়েক। আমির খানের মতো বড়মাপের সুপারস্টার মামা হলেও বলিউডের পিচে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি ‘দিল্লি বেলি’ অভিনেতা। থাকতেন প্রচারের অন্তরালেই। তবে সম্প্রতি ‘ককরোচ’ বিক্ষোভে যোগ দিয়ে আটক হওয়ার পর আবারও লাইমলাইটে অভিনেতা। বিগত কয়েক দিন ধরেই ইমরানকে নিয়ে চর্চার অন্ত নেই। সিজেপি সমর্থকদের কথায়, ‘বলিউডের প্রথমসারির তারকদের মুখে যখন কুলুপ, তখন বিক্ষোভে যোগ দিয়ে বুকের পাটা দেখানোর সাহস রেখেছেন ইমরান খান।’ তবে ‘ককরোচ’ বিক্ষোভে শামিল হওয়ায় বিপাকে অভিনেতা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language