গোটা ক্লাস গমগম করছে। দিদিমণি ক্লাসে ঢুকে সবে ক্লাস শুরু করেবন। এমন সময় আচমকা পুরো শ্মশানের নিস্তব্ধতা। হাঁটতে হাঁটতে ক্লাসেই মুখ থুবড়ে পড়ল এক ছাত্রী। শিক্ষক ও সহপাঠীদের সামনেই মর্মান্তিক ঘটনা। এরপরই ওই ছাত্রীর মৃত্যু হয়। বুধবার দিল্লির পূর্ব ময়ূর বিহারের একটি স্কুলের (Delhi School) ঘটনা। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকালে প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। খেলাধূলার পর ক্লাসে ফিরে স্বাভাবিকভাবেই নিজের বসার জায়গায় যাচ্ছিল ওই ছাত্রী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিক ঘটনা। কোমরের কাছে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,
বিষয়টি নজরে আসতেই তার দিকে ছুটে যান ক্লাসের শিক্ষিকা। ছাত্রীকে কোলে তুলে চেয়ারে বসানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ততক্ষণে অচেতন হয়ে পড়ে শিশুটি। শিক্ষিকা তাকে বহুবার ডাকাডাকি করলেও সাড়া দেয়নি শিশুটি। এরপরই দ্রুত বাইরে বেরিয়ে যান ওই শিক্ষিকা। কিছুক্ষণেই ছাত্রীকে কোলে নিয়ে বাইরে যান তিনি।
স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অন্যান্য সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রী হাঁটাচলা করছে। সিঁড়ি দিয়ে উপরে উঠছে। কিন্তু তার কয়েক মিনিটের মধ্যেই এমন পরিণতি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসারা ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাক হয়েছিল ওই ছাত্রীর। তবে কী কারণে মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টের পরই তা নিশ্চিত করা যাবে।
Source: Sangbad Pratidin India (Bengali)
