Hashtagintro

পুজোতেও রোজ অফিস? উৎসবের দিনগুলিতে কীভাবে সঙ্গীকে সময় দেবেন

পুজো মানেই রোজকার দিনযাপন থেকে যেন খানিক মুক্তি। নিজের কাছের মানুষের সঙ্গে কাটানো সময়। তবে সকলের কাছে পুজোর সংজ্ঞা একইরকম নয়। কারও কারও ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। পুজো মানেই প্রতিদিন অফিস থেকে ছুটি পান না তাঁরা। সেক্ষেত্রে পরিবারের লোকজন এবং নিজেরও মনখারাপই লাগে। জেনে নিন উৎসবের দিনগুলিতে কীভাবে সঙ্গীকে সময় দেবেন।

  • কোন সময়ে অফিস রয়েছে, আসাযাওয়ার ক্ষেত্রে কতটা সময় লাগবে, তার একটা স্পষ্ট নীল নকশা তৈরি করে ফেলুন।
  • এবার সেই অনুযায়ী অফিস থেকে ফিরে কিংবা অফিস যাওয়ার আগে কাছের মানুষের সঙ্গে কোথায় যাবেন, কী করবেন তা ঠিক করে নিন।
  • অফিস থেকে ফেরা মানে শরীর ক্লান্ত থাকাই স্বাভাবিক। তবে তা বলে আপনার কাছের মানুষের আবেগের দাম দেবেন না, তা হতে পারে না। তাই তাঁকে নিয়ে কাছেপিঠে কোথাও বেরতে পারেন। মন চাইলে মণ্ডপে মণ্ডপে ঘুরে দু-একটি প্রতিমা দর্শন করুন।
  • রাস্তায় বেরিয়ে মন যা চায় তাই খাওয়াদাওয়া করুন। তাতে দেখবেন মনের ভিতর থেকে উৎসবের রং ঝিলিক দিতে বাধ্য।
  • যাঁরা বাইরে যেতে চান না তাঁরা বাড়িতে বসেই খাওয়াদাওয়া করুন। রান্নার ঝক্কি এড়াতে চাইলে রেস্তরাঁ থেকে সঙ্গীর পছন্দসই খাবার কিনে আনুন। দু’জনে এক জায়গায় বসে খাওয়াদাওয়া করুন।
  • একসঙ্গে বসে প্রিয় ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখতে পারেন। কোনও প্রেক্ষাগৃহে গিয়েও সিনেমা দেখতে পারেন।
  • সঙ্গী আইসক্রিম খেতে পছন্দ করেন? তবে বাড়ির আশেপাশে কোনও আইসক্রিম পার্লারেও যেতে পারেন।

পুজোর মাঝে কিংবা পুজোর পর যে দিনটিতেই ছুটি পান না কেন, সেদিন ভুলেও অন্য কোনও পরিকল্পনা করবেন না। গোটা দিনটি আপনার পরিবার কিংবা মনের মানুষের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। তাতে উৎসবের দিনগুলিতে না পাওয়ার ক্ষত লাঘব হতে পারে কিছুটা।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language