Hashtagintro

পুজোয় দেখা নেই কার্তিকের! মণ্ডপে রাম-রাবণের যুদ্ধ, শ্রীকৃষ্ণ-অর্জুনের উপস্থিতি পূর্বস্থলীতে

কার্তিক পুজোয় কার্তিকের দেখা নেই! পুজো মণ্ডপে রয়েছে রাম-রাবণের যুদ্ধ, শ্রীকৃষ্ণ-অর্জুন, শিব-দুর্গা-নন্দী-ভিরিঙ্গিরা! পূর্ব বর্ধমানের কাটোয়ার মতো পূর্বস্থলী ২ ব্লকেও কার্তিক পুজো অত্যন্ত ধুমধাম করে হয়। সেখানে কার্তিক লড়াইকে কেন্দ্র করে জমজমাট উৎসব হয়। তবে সব মণ্ডপেই কার্তিকের দেখা মেলে না। এখানে হয় বিভিন্ন দেবদেবীর আরাধনা। একদিন-দুদিন নয়, টানা চার-পাঁচ দিন ধরে চলে উৎসব। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালান উদ্যোক্তারা।

পূর্বস্থলী ২ ব্লকের বড় উৎসব বলতে বোঝায় কার্তিক লড়াইকে। পুজো মণ্ডপ সেজে ওঠে রকমারি থিমের বাহারে। বিগবাজেটের পুজো থেকে শতাব্দী প্রাচীন নজরকাড়া পুজো রয়েছে এখানে। কিছু কিছু মণ্ডপে দেব সেনাপতির দর্শন মিললেও অন্য মণ্ডপগুলিতে বিভিন্ন দেবদেবীর দর্শন মেলে। পূর্বস্থলীর পলাশপুলিতে কার্তিক পুজোর মণ্ডপে ‘রাম-রাবণের যুদ্ধ’ দেখতে কাতারে-কাতারে ভিড় করছেন দর্শনার্থীরা। পৌরাণিক এই কাহিনীকে নিপুণ শিল্পকর্মে জীবন্ত হয়ে উঠেছে। অন্যদিকে কাষ্ঠশালী বামুনপাড়ায় শতাব্দী প্রাচীন কার্তিক পুজোর মণ্ডপে ‘পার্থসারথি’ আরাধনা করছেন বন্ধু মিলন সংঘ।

Devotees gather for Kartik Puja in Purbasthali, Purba Bardhaman

এখানে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি এবং রথের ঘোড়ার লাগাম নিজের হাতে ধরে রয়েছেন। থিম ‘বাঁশের ফুলে কার্তিক সাজে।’ চুপি নাথপাড়ায় উঠে এসেছে পুরো কৈলাস। যা ‘কৈলাস খণ্ড’ নামে পরিচিত। এখানে শিব, দুর্গা, নন্দী, ভিরিঙ্গি, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সপরিবারে রয়েছেন। থিম ‘শিবের হলাহল পান।’ চুপি তেমাথা এলাকার চারুচন্দ্র স্মৃতি সংঘে কালীর আরাধনা হয়। থিম রয়েছে রাবণের সীতাহরণ, রাধাকৃষ্ণ। যদিও দেবসেনাপতির দর্শন মেলে কাষ্ঠশালীর অ্যাকাডেমি ক্লাবে ও অঙ্কুর ক্লাবে। যা যথাক্রমে বোম কার্তিক ও চেন কার্তিক নামে পরিচিত।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language