মহালয়ার আগে নতুন রূপে সাজল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। রাস্তা জুড়ে দেওয়া হল বিশাল আলপনা দেওয়া হয়েছে। লাল-সাদা রঙের ছোঁয়ায় যেন অন্যরকম রূপ পেয়েছে কলকাতার ব্যস্ততম রাস্তা। সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
পুরমন্ত্রী জানান, “বৃষ্টির মাঝেও বেশ বাধাবিপত্তি কাটিয়ে রাস্তায় আলপনা আঁকা হয়েছে। যেকোনও শুভ কাজে সাদা-লাল রঙে আলপনা করা হয়। সেভেন পয়েন্ট কানেক্টরে আজ অবধি এত বড় আলপনা কেউ করেননি।”

মন্ত্রী জানান, “বৃষ্টির মাঝেও বেশ বাধাবিপত্তি কাটিয়ে রাস্তায় আলপনা আঁকা হয়েছে। যেকোনও শুভ কাজে সাদা-লাল রঙে আলপনা করা হয়। সেভেন পয়েন্ট কানেক্টরে আজ অবধি এত বড় আলপনা কেউ করেননি।” অগ্নিমিত্রার আর্জি, “যাঁরা সেভেন পয়েন্ট দিয়ে যাবেন, তাঁরা এই আলপনা দেখে যাবেন। যেভাবে পাশে আছেন, সেভাবেই রাজ্য় সরকারের পাশে থাকবেন।” পুজোর কথা মাথায় রেখে কলকাতার সৌন্দর্যায়নে দেওয়া হয়েছে বিশেষ জোর। ইতিমধ্যেই প্রিন্সেপ ঘাট থেকে রেড রোডও সাজানো হয়েছে।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কও এবার পুজোয় একেবারে নতুন রূপে সেজে উঠেছে। এতকাল পুজোর সময় যেন ‘দুয়োরানি’র মতো থাকত পার্ক স্ট্রিট। সপ্তমী থেকে দশমী শুনশান থাকত তিলোত্তমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এবার প্রথমবার অ্যালেন পার্কে পুজোর আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা সনাতনী সংঘ। সেখানে জোরকদমে চলছে পুজো প্রস্তুতি।
