Hashtagintro

পুজোর আগে শেষ রবিবার কেনাকাটার ভিড়, আনন্দে জল ঢালবে না তো বৃষ্টি?

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে বিভিন্ন জায়গায়। শেষ মুহূর্তের কেনাকাটা করতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুজোর আগে আজ শেষ রবিবার। ফলে দোকান-বাজার, শপিংমলগুলিতে ভিড় উপচে পড়বে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু এদিন কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি আজ পিছু ছাড়বে? নাকি বেলা বাড়লেই নাছোড় বৃষ্টি জল ঢালবে আনন্দে?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর দিনগুলিতে দুর্যোগের তেমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। বর্ষা বিদায় নিতে শুরু করেছে দেশ থেকে। বাংলা থেকেও বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার বঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কলকাতা ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

বাংলা থেকেও বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার বঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কলকাতা ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পুজোর সময় আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল। সেটি এই মুহূর্তে গ্লাফ অফ থাইল্যান্ডের কাছে বাতাসের উপরের স্তরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে৷ এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেজন্য কোনও বঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তর ও দক্ষিণবঙ্গে। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বেলা আবড়তে রোদের তেজও বেড়েছে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। তবে কলকাতা ও আশপাশে এক-দু’ফসলা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে দুই বঙ্গে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language