Hashtagintro

পুলিশে ১২ হাজার নিয়োগপত্র, বাড়ল ‘কর্মবন্ধু’দের ভাতাও! পড়ুয়াদের জন্যও ‘কল্পতরু’ শুভেন্দু

রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। আর তার আগে কার্যত ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের কর্মক্ষেত্রকে সচল করতে একগুচ্ছ নতুন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তফসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের খাবারে বরাদ্দ বৃদ্ধি থেকে কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানো, পুলিশে নিয়োগপত্র থেকে মহিলাদের উচ্চশিক্ষায় নতুন প্রকল্প চালু – মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণায় উৎসবের মরশুমে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর আশ্বাস, খুব দ্রুতই আরও অনেক ক্ষেত্রে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এমনকী আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ১৪ হাজারের বেশি নিয়োগের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।

পুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাইকর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। চলতি মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানাকে ৪০০ গাড়ি ও ৪৫০ বাইক দেওয়া হবে।

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, পুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাইকর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। চলতি মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানাকে ৪০০ গাড়ি ও ৪৫০ বাইক দেওয়া হবে। আর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দপ্তরে ১৪,৪৫৪ নতুন নিয়োগ হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করে দ্রুত নিয়োগ পাবে। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেই নিয়োগ হবে। বনদপ্তর, দমকল বিভাগ, কারাবিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দপ্তরে চাকরি পাবেন যোগ্যরা।

সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে আরও বেশ কিছু সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দপ্তরে ১৪,৪৫৪ নতুন নিয়োগ হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করে দ্রুত নিয়োগ পাবে। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেই নিয়োগ হবে। বনদপ্তর, দমকল বিভাগ, কারাবিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দপ্তরে চাকরি পাবেন যোগ্যরা।শিক্ষাক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তফসিলি জাতি-উপজাতি শ্রেণিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারে বরাদ্দবৃদ্ধি হয়েছে। ১৮০০ টাকা থেকে ৩৩০০ টাকা করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় প্রকল্প ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালু হল রাজ্যে।এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষায় ৩ বছর ধরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language