Hashtagintro

পোশাক এলোমেলো, আবাসনের ঘরে মিলল মহিলার দেহ! চাঞ্চল্য রানিগঞ্জে

বাড়ির ভিতরে মধ্যবয়স্ক এক মহিলার মৃতদেহ উদ্ধার। পরণের পোশাক এলোমেলো। ঘরের মধ্যে ছড়িয়েছিটিয়ে রয়েছে জিনিসপত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলে। ওই মহিলার উপর শারীরিক নিগ্রহ হয়েছিল কি? কী উদ্দেশ্যে এই খুন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা জানাজানি হয়। রানিগঞ্জের জে কে নগর কোলিয়ারি এলাকায় বাড়ি ওই মহিলার। বছর ৫০ বয়সী ওই মহিলার নাম অনিতা দেবী। স্বামীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরেই কোনও সম্পর্ক ছিল না। সন্তানরাও বাইরে থাকেন। আবাসনের ওই বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধের পর থেকেই অনিতা দেবীর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের।

ওই বাড়িতে গিয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান, ওই মহিলা পড়ে রয়েছেন। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার প্রণব কুমার, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পুলিশের আধিকারিকরা। ঘিরে ফেলা হয় ওই আবাসন। দেখা যায়, ঘরের মধ্যে পড়ে রয়েছে মহিলার দেহ। পরনের পোশাকও এলোমেলো। শুধু তাই নয়, ঘরের জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে রয়েছে। শ্বাসরোধ করে কি তাঁকে খুন করা হয়েছে? ঘরের মধ্যে কি ধস্তাধস্তি চলেছিল? সেই প্রশ্ন উঠেছে। একা থাকার সুযোগে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল? চুরিতে বাধা পাওয়ায় ওই মহিলাকে খুন করা হয়েছে? নাকি মহিলার মৃত্যুর সঙ্গে জড়িয়ে তাঁরই কোনও পরিচিত? সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language