Hashtagintro

প্রজ্ঞান ওঝা নন! আগরকরের উত্তরসূরি পদে অন্য কাউকে চাইছে বিসিসিআই? জারি বিজ্ঞপ্তি

জাতীয় দলের নির্বাচকপ্রধান পদে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে দিন দুই আগেই। তাঁর বদলে অস্থায়ী ভাবে নির্বাচকদের নেতৃত্ব দিচ্ছেন প্রজ্ঞান ওঝা। তবে তিনি স্থায়ীভাবে নির্বাচকপ্রধান পদে এখনও নির্বাচিত হননি। বিসিসিআই আগরকরের শূন্যপদে অন্য কাউকে নির্বাচক হিসাবে নিয়োগ করতে চাইছে। সেজন্য বিজ্ঞপ্তিও দেওয়া হল বোর্ডের তরফে।

নির্বাচক প্রধান নয়, অজিত আগরকরের বদলে নয়া নির্বাচক নিয়োগ করতে চায় বিসিসিআই। মঙ্গলবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচক পদের জন্য আবেদন করার জন্য প্রাক্তন ক্রিকেটারদের আহ্বান জানানো হল। নির্বাচক হওয়ার জন্য একাধিক শর্ত রেখেছে বোর্ড। যিনি নির্বাচক হতে চাইছেন তাঁকে অন্তত ৭টি টেস্ট, বা ১০টি ওয়ানডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। আবেদনকারীকে অন্তত ৫ বছর আগে অবসর নিতে হবে। নতুন নির্বাচক বেছে নেওয়ার পর বর্তমান নির্বাচকমণ্ডলীর মধ্যে যার টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা সবচেয়ে বেশি থাকবে, তাঁকেই নির্বাচকপ্রধান করা হবে। অর্থাৎ নতুন নির্বাচক যদি আগরকরের চেয়ে বেশি অভিজ্ঞ হন, তাহলে তিনিই নির্বাচক প্রধান হবেন।

জাতীয় নির্বাচক প্রধান হিসাবে অজিত আগরকর যে আর থাকবেন না, বোর্ডের বার্ষিক সভার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল। আগরকরের অনুপস্থিতিতে জাতীয় নির্বাচকমণ্ডলীর নেতৃত্ব দেওয়া শুরু করেছেন প্রজ্ঞান ওঝা। আপাতত অস্থায়ী ভাবে ‘সিনিয়র’ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বোর্ড সূত্র বলছে, স্থায়ীভাবে আগরকরের উত্তরসূরি হওয়ার দৌড়েও এগিয়ে ওই প্রাক্তন বাঁহাতি স্পিনারই।

এই মুহূর্তে নির্বাচক হিসাবে রয়েছেন, প্রজ্ঞান ওঝা, আর পি সিং, শিব সুন্দর দাস এবং অজয় রাত্রা। এঁদের সঙ্গে নতুন একজন নির্বাচক যুক্ত হবেন। তাঁর টেস্ট অভিজ্ঞতা যদি ওঝার চেয়ে বেশি হয়, তাহলে তিনিই নির্বাচকপ্রধান হবেন। আর ওঝার চেয়ে কম অভিজ্ঞ কেউ নির্বাচক হিসাবে এলে বাঁহাতি স্পিনারই আগরকরের উত্তরসূরি হবে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language