Hashtagintro

প্রতিপক্ষ অপরাজিত শ্রীলঙ্কা, ফাইনালের টিকিট পেতে আজ বৈভবের বিস্ময়ে ভরসা ভারতীয় দলের

মাত্র ৪৮ ঘণ্টা আগে তার ব্যাটে সাইক্লোন দেখেছে ক্রিকেট বিশ্ব। সংযুক্ত আরব আমিরশাহী এ দলের বোলারদের নিয়ে একপ্রকার ছিনিমিনি খেলেছে ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ৫২ বলে ২০০ রানের ইনিংসের সেই মুগ্ধতা এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটবিশ্ব। এরই মধ্যে বৃহস্পতিবার ফের মাঠে নামছে বৈভব। তাও এবার মহাগুররুত্বপূর্ণ সেমিফাইনালে।

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ‘রাইজিং স্টারস এশিয়া কাপ’-এর গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে বৈভব। অনেকেই বলছে, ভিডিও গেমেও এমন খেলা সম্ভব নয়। ২৮ বলে সেঞ্চুরি করার পর মাত্র ৫২ বলে ২০০ রানের গণ্ডি পেরোয় ১৫ বছরের এই ব্যাটার। স্বাভাবিক ভাবেই তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। সেই বৈভবের ব্যাটে ভর করেই সেমিতে শ্রীলঙ্কা বধের ছক ভারতের। অবশ্য একা বৈভব নয়, ভালো ফর্মে রয়েছেন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মাও। অভিষেক শর্মাও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী একটা হাফ সেঞ্চুরি করে গিয়েছেন।

তবে টিম ইন্ডিয়ার সমস্যা অন্য জায়গায়। মিডল অর্ডার ব্যাটাররা সময়মতো দলকে ভরসা দিতে পারছেন না। বিশেষ করে ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিংয়ের ফর্ম চিন্তার জায়গা। আয়ুশ বাদোনি, শ্রেয়াংশ শেডগেরাও সেভাবে ফর্মে নেই। কুমার কুশাগ্র প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও পরের ম্যাচগুলিতে সেভাবে ভরসা দিতে পারেননি।

ভুলে গেলে চলবে না, গ্রুপ পর্বে পাকিস্তান ছাড়া যে দুটি ম্যাচ ভারত খেলেছে, দুটিই সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে। পাকিস্তানের বিরদ্ধে কঠিন ম্যাচটাই হারতে হয়েছে বৈভবদের। অধিকাংশ ভারতীয় ব্যাটার পাক এ দলের পেসারদের সামনে দাঁড়াতে পারেননি। প্রতিপক্ষ হিসাবে কিন্তু শ্রীলঙ্কা এ দলও বেশ শক্তিশালী। টুর্নামেন্টে এ পর্যন্ত অপরাজিত শ্রীলঙ্কা। বাংলাদেশ এ এবং আফগানিস্তান এ দলকে অনায়াসেই হারিয়েছে তাঁরা। ফলে সেমির লড়াই বেশ কঠিন হবে ভারতের জন্য।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language