Hashtagintro

প্লেব্যাক থেকে বানপ্রস্থ ঘোষণার পর ভারতে প্রথম মিউজিক্যাল ট্যুর অরিজিৎ সিংয়ের, ব্রাত্য কলকাতাই!

দেশের একনম্বর নেপথ্য কণ্ঠশিল্পী হয়েও মাত্র ৩৮ বছর বয়সে কেরিয়ারের উচ্চমার্গে আকস্মিক স্বেচ্ছাবসর- দেশের সঙ্গীতদুনিয়ার ইতিহাসে সম্ভবত বিরল! তবে অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই ট্রেন্ড সেটার। কেরিয়ারের গোড়া থেকেই নিজের ঝাঁজ বুঝিয়েছেন। গত জানুয়ারি মাসেই প্লেব্যাক দুনিয়া থেকে আচমকা বানপ্রস্থ ঘোষণা করে আসমুদ্রহিমাচলের ভক্তদের বিস্মিত করেছিলেন অরিজিৎ সিং। তবে এবার অরিজিৎ অনুরাগীদের জন্য সুখবর। ফের একবার ভারতজুড়ে মিউজিক্যাল ট্যুর করতে চলেছেন গায়ক। আগামী বছর দেশের বিভিন্ন প্রান্তে লাইভ কনসার্ট রেখেছেন অরিজিৎ। কবে, কোন শহরে অনুষ্ঠান? জানালেন নিজেই।

তবে কলকাতায় কোনও শো রাখেননি অরিজিৎ সিং। কেন নিজের রাজ্যে কোনও কনসার্ট করছেন না তিনি? ইতিমধ্যেই গায়কের ভাগ করে নেওয়া কনসার্ট শিডিউল দেখে প্রশ্ন তুলেছেন অনুরাগীমহলের একাংশ। 

২০২৭ সালে অরিজিৎ সিংয়ের সঙ্গীত কেরিয়ারের কুড়ি বছর পূর্তি। আর দু’দশকের এহেন সুরেলা সফরের উদযাপন করতেই দেশজুড়ে অনুরাগীদের জন্য গায়কের এহেন ‘অভিনব উপহার’। দেশের মোট নয়টি সহরে লাইভ কনসার্ট করবেন অরিজিৎ সিং। ৯ জানুয়ারি শুভসূচনা হবে আহমেদাবাদ থেকে। এরপর ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে পারপর্ম করবেন চণ্ডীগড়ে। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ অনুষ্ঠান রয়েছে জয়পুরে। তারপর ২০ ফেব্রুয়ারি গন্তব্য মুম্বই। মে মাস পর্যন্ত দফায় দফায় দেশের বিভিন্ন শহরে লাইভ কনসার্ট করবেন গায়ক। তালিকায় রয়েছে বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুণে, ইন্দোর এবং হায়দরাবাদ। তবে কলকাতায় কোনও শো রাখেননি অরিজিৎ সিং। কেন নিজের রাজ্যে কোনও কনসার্ট করছেন না তিনি? ইতিমধ্যেই গায়কের ভাগ করে নেওয়া কনসার্ট শিডিউল দেখে প্রশ্ন তুলেছেন অনুরাগীমহলের একাংশ। তবে ফিসফাস, পরবর্তীতে কলকাতা যোগ হতে পারে!

Arijit Singh announces India tour, Kolkata excluded.
প্লেব্যাক থেকে বাণপ্রস্থ ঘোষণার পর ভারতে প্রথম মিউজিক্যাল ট্যুর অরিজিৎ সিংয়ের

মিউজিক্যাল ট্যুর প্রসঙ্গে অরিজিৎ সিংয়ের মন্তব্য, “সঙ্গীতের এই ২০ বছরের সফরের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি হল সেই সব শ্রোতারা, যাঁরা এই গানগুলোকে নিজেদের মতো করে নতুন জীবন দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের মঞ্চে গিয়ে সরাসরি সেই ভালোবাসা অনুভব করার জন্য মুখিয়ে রয়েছি। কত গান, কত স্মৃতি, কত মানুষের সঙ্গে দেখা হবে— ভাবতেই ভালো লাগছে। আর অপেক্ষা করতে পারছি না।” শেষবার ২০২৩ সালে ভারতজুড়ে ‘ওয়ান নাইট অনলি – ইন্ডিয়া ট্যুর’ করেছিলেন অরিজিৎ সিং। বছর দুয়েক বাদে আবারও গোটা দেশকে সুরের মূর্চ্ছনায় ভাসাতে চলেছেন গায়ক।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language