পঁচিশ সালের জুলাই মাসে বিয়ের দু’বছরের মাথায় প্রথমবার সন্তানসুখ পেয়েছিলেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। সেবছর সেলেব দম্পতির সংসার আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। মেয়ে সারায়ার মুখ যদিও এযাবৎকাল প্রকাশ্যে আনেননি তাঁরা, তবে এবার দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।
প্রথম সন্তান আগমনের খবরও এহেন অভিনব স্টাইলেই দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। যেখানে তারকাদম্পতির হাতে ছোট্ট মোজাজোড়া দেখা গিয়েছিল। এবার অবশ্য সেই ফ্রেমে নতুন সংযোজন মেয়ে সারায়া। কারণ দেড় বছর হওয়ার আগেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হতে চলেছে তার।

বুধবার সাতসকালে ইনস্টাগ্রামে এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে নিয়ে ফের মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন বলিপাড়ার তারকাদম্পতি। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের মাঝে রাখা তাঁদের কন্যাসন্তানের হাত। আর সেই তুলতুলে নরম হাতে ধরা একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে উল্লেখ, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।” উল্লেখ্য, প্রথম সন্তান আগমনের খবরও এহেন অভিনব স্টাইলেই দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। যেখানে তারকাদম্পতির হাতে ছোট্ট মোজাজোড়া দেখা গিয়েছিল। এবার অবশ্য সেই ফ্রেমে নতুন সংযোজন মেয়ে সারায়া। কারণ দেড় বছর হওয়ার আগেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হতে চলেছে তার।
শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা উজাড় করে দিলেন দম্পতির বন্ধু পরিচালক তথা প্রযোজক করণ জোহরও।
View this post on Instagram
সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবরে অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার। শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা উজাড় করে দিলেন দম্পতির বন্ধু পরিচালক তথা প্রযোজক করণ জোহরও। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তার দু’বছরের মাথায় ভূমিষ্ঠ হয় তাঁদের কন্যাসন্তান। এবার ফের একবার বাবা-মা হিসেবে জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন তারকা দম্পতি।
