Hashtagintro

বকাঝকা করলেই সর্বনাশ! মিলেনিয়াল বাবা-মায়েরা কীভাবে জেন আলফা সন্তানদের বড় করবেন?

সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা মুখের কথা নয়। আবার সে সন্তান যদি হয় জেন আলফা, তবে লড়াই আরও কঠিন। আপনি জোর করে চাপিয়ে দিলেন আর সে মুখ বুজে সব কিছু মেনে নিল তা ভুলেও ভাববেন না। পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত বকাঝকা করলে হতে পারে সর্বনাশ। পরিবর্তে সুকৌশলে তাকে বড় করে তুলতে হবে। মিলেনিয়াল বাবা-মায়েদের জন্য রইল টিপস (Parenting Tips)।

  • মোবাইল এবং ডিজিটাল দুনিয়া এখন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে সকলকে। তাদের মধ্যে রয়েছে জেন আলফা সন্তানরা। তাই তাদের মনসংযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত বাবা-মায়ের যদি অতিরিক্ত মোবাইল ব্যবহারের বদভ্যাস থাকে। তাহলে খুদেরাও মোবাইলের প্রতি আকৃষ্ট হবে বেশি। তা বলে জোর করে হাত থেকে মোবাইল একেবারে ছিনিয়ে নিলে চলবে না। তাতে তার জেদ বাড়বে। না পাওয়া জিনিসের প্রতি টানও বাড়বে। মোবাইল ব্যবহারে কী কী ক্ষতি হতে পারে তা বুঝিয়ে বলুন। তাতেই দেখবেন ধীরে ধীরে সে মোবাইল ব্যবহারের অভ্যাস ত্যাগ করতে পারবে।
Effective parenting strategies for understanding Gen Alpha kids.
ছবি: সংগৃহীত
  • বাড়িতে বই পড়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন। সেই সময়ে সকলে বই পড়ুন। কিংবা সংবাদপত্রও পড়ে নিতে পারেন। আপনাকে দেখে সন্তানও বই পড়তে শিখবে। তাতে তার মনসংযোগ বাড়বে।
Millennial parents guiding children in the digital generation
ছবি: সংগৃহীত
  • শিশুকে বাড়ির কাজে যুক্ত করুন। নিজের ব্যাগ, জামাকাপড় গুছিয়ে রাখতে দিন। কিংবা তার পড়ার টেবিল পরিষ্কারের কাজ দিন। প্রয়োজনে ছোট ছোট উপহার দিতে পারেন। ছোট ছোট কাজ করার পর তার প্রশংসা করুন। তাতে তার কাজের প্রতি আগ্রহ বাড়বে।

Tips for building healthy habits and communication with Gen Alpha children

  • কোনও শিশুই নিজে থেকে পড়তে বসতে চায় না। তবে পড়তে বসাতে তো হবেই। জোর করে মারধর দিয়ে পড়তে বসাবেন না। তাকে পড়াশোনার গুরুত্ব বোঝান। প্রয়োজনে একটানা পড়াবেন না। খুব বেশি হলে ২০ মিনিট পড়ান। তারপর তাকে ছোট বিরতি দিন। পড়া পারলে প্রশংসা করুন। তাতে তার উৎসাহ বাড়বে।
Modern parenting approaches to raising confident and independent Gen Alpha kids
ছবি: সংগৃহীত
  • আজকালকার শিশুরা আর খেলার সুযোগ পায় না। তাই পারলে তাদের খেলার সুযোগ করে দিন। বিকালের দিকে বাড়ির বাইরে না পারলে, ছাদে নিয়ে যান। ছোটাছুটি করতে দিন। তাতে শারীরিক এবং মানসিক বিকাশ দুই-ই হবে।
Essential parenting advice for millennial parents raising the next generation of children
ছবি: সংগৃহীত

মনে রাখবেন, সন্তানকে বড় করা আপনার দায়িত্ব। এটা কোনও বোঝা নয়। তাই সন্তানকে বড় করে তোলার আনন্দ উপভোগ করুন। খুদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন। তাতেই তাকে মানুষের মতো মানুষ করে তোলা সম্ভব হবে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language