Hashtagintro

বদলের বাংলায় গেরুয়া ঝড়ে কুপোকাত বিরোধীরা! গোপালপুর কৃষি সমবায় নির্বাচনে বড় জয় বিজেপির

বদলের বাংলায় সমবায়ে গেরুয়া ঝড়! সমস্ত আসনে জয়ী হয়ে গোপালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখল করল বিজেপি। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীরা ন’টি আসনেই প্রার্থী দিলেও একটি আসনেও জয় ছিনিয়ে নিতে পারেনি। ফলে পরিচালন কমিটির ন’টি আসনই বিজেপি সমর্থিত প্রার্থীদের দখলে গেল। এরপরেই অকাল গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। স্থানীয় নেতৃত্বের কথায়, এই জয় আগামিদিনে স্থানীয় নেতা-কর্মীদের আরও অক্সিজেন জোগাবে।

বিজেপি নেতা সোমেন সরকার বলেন, ”দীর্ঘদিন ধরে এই সমবায়ে কোনও ভোট হয়নি। এবার নির্বাচনে বিরোধীরা সবক’টি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্তু আমাদের প্রার্থীরা ন’টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। সমবায়ের সদস্যরা বিজেপির উপর আস্থা রেখেছেন।”

তেহট্ট থানার অন্তর্গত গোপালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে রবিবার ভোট ছিল। সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জানা যায়, এই সমবায় সমিতির মোট ভোটার প্রায় ৫৮৪ জন। পরিচালন কমিটির মোট আসন ৯টি। ওই ৯টি আসনের জন্যেই রবিবার ভোটগ্রহণ হয়। নির্বাচনে বিরোধী পক্ষও সবক’টি আসনে প্রার্থী দেয়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। ফলে ওই সমবায়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণই বিজেপির হাতে চলে গেল।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই সমবায়ে নির্বাচন হয়নি। এবার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই গোপালপুর সমবায়ের নির্বাচন ঘিরে এলাকায় রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছিল। বিরোধীরাও সবক’টি আসনে প্রার্থী দেওয়ায় ভোটের লড়াই জমবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ফল প্রকাশের পর বিজেপির একতরফা জয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেতা সোমেন সরকার বলেন, ”দীর্ঘদিন ধরে এই সমবায়ে কোনও ভোট হয়নি। এবার নির্বাচনে বিরোধীরা সবক’টি আসনেই প্রার্থী দিয়েছিল। কিন্তু আমাদের প্রার্থীরা ন’টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। সমবায়ের সদস্যরা বিজেপির উপর আস্থা রেখেছেন।” তাঁর দাবি, নতুন পরিচালন মণ্ডলী দায়িত্ব নেওয়ার পর সমবায়ের কাজকর্ম আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে। কৃষক এবং সমবায়ের সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আগামী দিনে কাজ করা হবে। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language