আপনি কি রাজ্য সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যে ১৪ হাজার ৪৫৪টি শূন্য়পদে নিয়োগের কথা ঘোষণা করেন। জানান, পাবলিক সার্ভিক অফ কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেইমতো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এই পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি হয়। তার আগে ডব্লিউপিএসসি ক্লার্কশিপ ২০২৩ পরীক্ষার পার্ট ১ হয় ২০২৪ সালের ১৬ ও ১৭ নভেম্বর।
এবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর, মঙ্গলবার থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন, ২০২৪ (WBPSC Clerkship 2024)-এর ফর্ম ফিলআপ শুরু হয়েছে। অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে। ন্যূনতম মাধ্যমিক এবং সমুতল পরীক্ষায় পাশ হলে, এই শূন্যপদে আবেদন করা যাবে। তবে অবশ্যই কম্পিউটারের বেসিক জ্ঞান এবং টাইপিং স্পিড দেখাতে হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদনের ফি ১১০ টাকা। আগামী ২৬ অক্টোবর, বিকেল সাড়ে তিনটের মধ্যে আবেদনের ফি জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদনের ফর্ম ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এডিট করা যাবে। তবে কবে পরীক্ষা হবে, কত শূন্যপদেই বা কর্মী নিয়োগ করা হবে, সে সংক্রান্ত খুঁটিনাটি কোনও তথ্য স্পষ্টভাবে জানানো হয়নি।
