Hashtagintro

‘বন্ধ হোক থিমের দাপাদাপি, হইহুল্লোড়’, আগামী বছর থেকে ‘সাত্ত্বিক’ পুজো চান কৌস্তভ

বন্ধ হোক থিমের দাপাদাপি। আগামী বছর থেকে সাত্ত্বিকভাবে হোক পুজো। সম্পূর্ণরূপে সনাতনীদের পুজো হোক। চোরবাগানের বিপর্যয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্যই করলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। দুর্গাপুজো নিয়ে হইহুল্লোড় বন্ধেরও ডাক দেন তিনি। তাঁর দাবি, থিমের চোখরাঙানির কারণেই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তাই আগামী বছর থেকে থিম বন্ধের বার্তা দেন তিনি।

শনিবার সপ্তমীর সন্দ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত বহু। এই দুর্ঘটনার দায় কার তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তা-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে চোরবাগান বিপর্যয়ের ‘কারণ’ জানালেন কৌস্তভ বাগচী। তিনি জানান, থিমের দাপাদাপির কারণেই এই মর্মান্তিক দিন দেখতে হল কলকাতাবাসীকে। এতগুলো দর্শনার্থী প্রাণ হারালেন। তাই আগামী বছর থেকেই সম্পূর্ণ সনাতনীদের পুজো হোক এই দুর্গাপুজো। সাত্ত্বিকভাবে পালিত হোক সব আচার।

কৌস্তবের কথায়, “পুজো হোক সাত্ত্বিকতা মেনে। আগামী বছর থেকে সম্পূর্ণ সনাতনীদের পুজো হোক। থিমের চোখরাঙানি, থিমের দাপাদাপির কারণেই এরকম ঘটনা ঘটছে। এখনও সাবেকি পুজোই মানুষকে আকৃষ্ট করে। মধ্যবয়স্কদের কাছে আবার থিমের গুরুত্ব রয়েছে। থিমের দাপাদাপি না থাকলে এত মানুষের প্রাণ যেত না। মা দুর্গা, প্যান্ডেলকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করার জন্য এই পরিস্থিতি তৈরি হল।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language