Hashtagintro

বল তুলতে গিয়ে নলকূপের গর্তে, জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, মাথাভাঙায় মর্মান্তিক ঘটনা!

এ তাদের রোজকারের রুটিন ছিল। বাড়ির উঠোনজুড়ে ছুটোছুটি, খেলাধুলোয় মেতে থাকত দুই খুদে। একজনের বয়স ৫, অন্যজন মাত্র তিন বছরের। দুই খুড়তুতো ভাই মিলে মাতিয়ে রাখত বাড়িটা। শনিবার দুপুরে সেই বাড়ির উঠোন ঘিরে শোকের ছায়া। বাড়ির পাশের নলকূপের গর্ত থেকে উদ্ধার হল দু’জনের নিথর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল দু’জনে। বল গড়িয়ে গিয়ে পড়ে নলকূপের গর্তে। সেই বল তুলতে যাওয়ার চেষ্টা করতেই দু’জন পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দুই ভাইয়ের নিথর দেহ।

জানা গিয়েছে, ওই সময় দুই শিশুদের বাড়িতে কেউ ছিল না। পরিবারের সদস্যরা ধান কাটার কাজে মাঠে গিয়েছেলন। বাড়ি ফিরে তাঁরা দুটি শিশুকেই দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের বাড়ি গিয়েও খোঁজ করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষ নলকূপের গর্তে শিশু দুটিকে জলে ভাসতে দেখা যায়।

মাথাভাঙা এক ব্লকের জোরপাটকি পঞ্চায়েতের গোপালগঞ্জ এলাকার ঘটনা। বাড়ির পাশেই নলকূপের গর্তে পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই নাবালকের। মৃত শিশুর একজনের নাম ইরফান হক (বয়স ৫), অন্যজন রিফাক ইসলাম, বয়স মাত্র তিন বছর। দু’জন সম্পর্কে খুড়তুতো ভাই বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, বল তুলতে গিয়েই গর্তে পড়ে যায় দু’জনই। গর্তে জল থাকায় ডুবে গিয়েই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ওই সময় শিশুদের বাড়িতে কেউ ছিল না। পরিবারের সদস্যরা ধান কাটার কাজে মাঠে গিয়েছেলন। বাড়ি ফিরে তাঁরা দুটি শিশুকেই দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের বাড়ি গিয়েও খোঁজ করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষ নলকূপের গর্তে শিশু দুটিকে জলে ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ।

এমন মর্মান্তিক ঘটনায় শোকে পাথর পরিবার। শিশুদের কোলাহল বদলে গোটা পাড়ায় শ্মশানের নিস্তব্ধতা। প্রশ্ন উঠছে, ওই নলকূপে গর্ত খোলা মুখ অবস্থায় থাকল কেন? যার খেসারত দিতে হল দুই শিশুর প্রাণ দিয়ে। যাঁরা কাজ করছিলেন, তাদের উদাসীনতায় দুটো মায়ের কোল খালি হল। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language