পয়লা ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই উন্মাদনার পারদ চড়িয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ (Bohurupi: The Golden Daku)। যিশু সেনগুপ্ত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ দেখতে রীতিমতো মুখিয়ে রয়েছে দর্শকমহল। পুজোর পর্দায় ‘বহুরূপী’দের কেরামতি দেখা এখন শুধু অপেক্ষা মাত্র। এমন আবহেই ভালোবেসে দর্শকের মন ডাকাতি করা বহুরূপীদের জন্য বক্স অফিসে সোনা ফলাতে এগিয়ে এল হোমবেল ফিল্মস। যে প্রযোজনা সংস্থা এর আগে ‘কেজিএফ’, ‘কান্তারা’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে। রিলিজের প্রাক্কালেই তারাই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে বড় ঘোষণা করল।
টিজারে-ট্রেলারে সিনেশৈলীর চূড়াটুকু মাত্র দেখিয়েছেন নন্দিতা রায়, শিবপ্রসাদরা। এবার আন্তর্জাতিক ময়দানে সাড়া ফেলতে টিম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র দারুণ স্ট্র্যাটেজি!

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। এবারের ডাকাতি যে আরও বড় পরিসরে হবে, গত জানুয়ারি মাসেই হুঁশিয়ারি দিয়েছিল উইন্ডোজ। টিজারে-ট্রেলারে সিনেশৈলীর চূড়াটুকু মাত্র দেখিয়েছেন নন্দিতা রায়, শিবপ্রসাদরা। এবার আন্তর্জাতিক ময়দানে সাড়া ফেলতে টিম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র দারুণ স্ট্র্যাটেজি! ‘কেজিএফ’, ‘কান্তারা’র প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে এই সিনেমাকে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখাতে চলেছেন নির্মাতারা।
৯ অক্টোবর, শুক্রবারই ‘বিগ ফ্রাইডে’ চমক এল! হোমবেল ফিল্মস-এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল, ‘বহুরূপী’র মতো সফল ফ্র্যাঞ্চাইজিকে এবার তারা আন্তর্জাতিক দর্শকমহলের কাছে পৌঁছে দেবেন। অতঃপর এবার যে বক্স অফিসে আরও বড় পরিসরে ‘ডাকাতি’ হবে, তেমনটা আন্দাজ করাই যায়।
View this post on Instagram
