এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য় ছড়াল হাওড়ার বাঁকড়ায়। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হয়।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাঁকড়ার জাপানি গেট এলাকায় ঘটনাটি ঘটে। হাওড়া পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় বিজেপির বুথ সভাপতি তাপস দাসের অভিযোগ, এদিন রাতে তাঁরা রাস্তার ধারে একটি ঘরে বসে গল্প করছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বিল্লাল আচমকা সেখানে প্রবেশ করে এবং হুমকি দিতে শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আচমকাই বিল্লাল পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দেন। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তাঁদের। ঘরের দেওয়ালে লাগে গুলি। এরপরই বিল্লাল সেখান থেকে চম্পট দেন। তাপসের বলেন, “আমরা বিজেপি করছি বলে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বাপি। আমরা পুলিশকে খবর দিই।’’ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও।
এ প্রসঙ্গে তাপস আরও বললেন, ‘‘বিল্লালের মতো তৃণমূল নেতাদের এলাকায় কোনও জায়গা হবে না। আমরা ইচ্ছা করলে এই সব নেতাদের উপযুক্ত শাস্তি দিতে পারি। কিন্তু আমাদের নতুন বিজেপি সরকার হিংসায় বিশ্বাস করে না। বিজেপি ভয় আউট, ভরসা ইন-এ বিশ্বাস করে।” বিল্লালের শাস্তির দাবিতে সরব হয়েছে তিনি।
