Hashtagintro

বাংলাদেশে রাতে রাস্তায় ভয় পাচ্ছে পুলিশই! খুলনায় একা চলাচলে জারি নিষেধাজ্ঞা

আর রাতে একা রাস্তায় চলাচল করতে পারবেন না খোদ পুলিশই! বাংলাদেশের খুলনা নগরে এমনই নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা?

গত বৃহস্পতিবার কয়েকজন ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হন খুলনার এক পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। তিনি রূপসা থানায় বিশেষ অভিযানে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। তিনি সাদা পোশাকে ছিলেন। তাঁর কাছে একটি মোবাইল ফোন ও মানি ব্যাগ ছিল। খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁর উপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাতের কবজিতে কোপ দেয় দুষ্কৃতীরা। এর জেরে গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনার পরই রাতে রাস্তায় চলাচল নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। মূলত দুষ্কৃতীদের হাত থেকে পুলিশকর্মীদের বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে খবর।

পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, পুলিশকর্মীর উপর হামলার ঘটনার পরই প্রত্যেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। দায়িত্ব শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে যাতে কোনও পুলিশকর্মী আক্রান্ত না হন সেই নিয়ে সতর্কতা জারি হয়েছে। পুলিশ সুপারের কথায়, “এটি অভ্যন্তরীণ একটি চিঠি। চিঠিতে বিস্তারিত লেখা যায় না। কিন্তু কোনও পুলিশকর্মী যাতে ছিনতাইকারীদের কবলে না পড়েন সেই জন্যই এই চিঠি দেওয়া হয়েছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language