দুর্গাপুজো দোরগোড়ায়! কিন্তু নিম্নচাপের ধাক্কায় বাংলায় উৎসবের আকাশে কালো মেঘের ভ্রুকুটি! অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ পুজোর দিনগুলিতে ফের একটি নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে! আজ, বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ১১ টার পর থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে চলবে বজ্রপাত। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। বরং জোড়া ঘূর্ণাবর্ত ও তিনটি অক্ষরেখার জোরালো প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।
একইভাবে উত্তরবঙ্গেও মহালয়া পর্যন্ত বৃষ্টিপাত চলবে। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। জানানো হয়েছে, মহালয়ার পর রবিবার থেকে পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
আগামী শুক্রবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বাকি জেলায় হালকা বৃষ্টি চলবে। তবে মহালয়ার দিন থেকে বৃষ্টি কমবে। এ দিন কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কলকাতা ও তার আশপাশ এলাকায় কোথাও বিক্ষিপ্ত এক দু পশলা বৃষ্টি হলেও হতে পারে।
একইভাবে উত্তরবঙ্গেও মহালয়া পর্যন্ত বৃষ্টিপাত চলবে। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। জানানো হয়েছে, মহালয়ার পর রবিবার থেকে পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন, পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে?আগামিকাল শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে তাঁর পূর্বাভাস দিতে পারে।
