Hashtagintro

‘বাঙালির আবেগ অবশিষ্ট থাকলে সাধক বামাক্ষ্যাপা হল থেকে সরবে না’, শো বন্ধের মুখেও ‘আত্মবিশ্বাসী’ সব্যসাচী

হিন্দি সিনেমার আগ্রাসনে ভুক্তভোগী ‘সাধক বামাক্ষ্যাপা’! আগামী শুক্রবার, ২৭ নভেম্বর রিলিজ করছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। যার জেরে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার একাধিক হল-মাল্টিপ্লেক্সের মালিকরা। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই যে ছবি ইতিবাচক সাড়া ফেলেছে, একাধিক হলে ‘হাউসফুল’ শো চলছে, সেখানে হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’কে উৎখাত করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সোমসন্ধেয় ভরতলক্ষ্মী স্টুডিওয় সাংবাদিকদের সামনে মুখ খুললেন পর্দার ‘বামা’ সব্যসাচী চৌধুরী।

“এটা তো বাংলা সিনেমার জন্য এক উত্তরণ। কিন্তু সেই উত্তরণটাকে যদি এভাবে নষ্ট করে দেওয়া হয়,তাহলে এটা শোকের দিন।”

এদিন সাংবাদিক বৈঠকে সব্যসাচীর সঙ্গে ছিলেন ‘সাধক বামাক্ষ্যাপা’ পরিচালক সায়ন্তন ঘোষাল এবং সাহেব চট্টোপাধ্যায়। সেখানেই বাঙালি দর্শকের উপর সিনেমার ভবিষ্যতের ভার ন্যাস্ত করলেন পর্দার ‘বামাক্ষ্যাপা’। প্রথমটায় খানিকটা হতাশার সুরেই সব্যসাচীকে বলতে শোনা যায়, “যোগ্যতা যদি না থাকে তাহলে পয়সা খরচ করে সিনেমাহলে যাবেন না। বাংলা ছবির পাশে দাঁড়াবেন না! কেউ মাথার দিব্যি দেয়নি যে টাকা খরচ করে একটা খারাপ বাংলা ছবি দেখতে হবে। আমি এখনও কোনও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা কাউকেই বলিনি যে – প্লিজ পারলে টিকিট কেটে দেখো। তিনদিনের সাড়া কেমন তা দেখার পর আমি ভেবেছিলাম সকলকে বলব একবার গিয়ে দেখে আসতে। ছবিটার ওই ৩ ঘণ্টা ১৫ মিনিট দর্শকের কেউ ‘২৬ সালের কলকাতায় থাকবেন না। ছবির রেশ নিয়ে বাড়িতে ফিরবেন দর্শক।” শুক্রবার থেকে হলমালিকদের ‘সাধক বামাক্ষ্যাপা’ প্রদর্শন বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাহেবও।

Speechless devotees cry, hail Sabyasachi after watching Sadhak Bamakhyapa's viral video
‘সাধক বামাক্ষ্যাপা’ দেখে আবেগপ্রবণ দর্শকমহল।

“সমবেদনা দিয়ে সিনেমা বিক্রি করা যায় না। রেটিং বাড়ানোর জন্য আমরা একপয়সাও খরচ করিনি। দর্শকের প্রতিক্রিয়া পুরোটাই অর্গানিক। তাই আজকে যদি সত্যিই ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে তুলে নেওয়া হয়, তাহলে বলব- বাঙালি সত্যিই ভালো সিনেমা ডিজার্ভ করে না।…”

সাহেব চট্টোপাধ্যায়ের মন্তব্য, বাংলা সিনেমার উত্তরণ হবে কীভাবে যদি সমর্থন না পাওয়া যায়। আর কী মানসিকতা নিয়ে সিনেমা তৈরি করব। বোলপুরে মানুষের উচ্ছ্বাস দেখে আমরা পাগল হয়ে গিয়েছি। সোশাল মিডিয়া খুললেই ছবিটা ছাড়া কোনও খবর নেই। এটা তো বাংলা সিনেমার জন্য এক উত্তরণ। কিন্তু সেই উত্তরণটাকে যদি এভাবে নষ্ট করে দেওয়া হয়,তাহলে এটা শোকের দিন।” পরিচালক সায়ন্তনের কথায়, “লোকে বলে, ভালো বাংলা সিনেমা নাকি হয় না। কিন্তু সাধক বামাক্ষ্যাপা দেখে এত মানুষ সাড়া দিচ্ছেন। তারপরেও যদি এই পরিণতি হয়! ছবিটা যদি সাড়া না পেত,তাহলে সেটা আলাদা কথা।” সেকথার রেশ ধরেই সব্যসাচী চৌধুরীর মন্তব্য, “২ বছর ধরে ছবিটা বানাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের। তবে সমবেদনা দিয়ে সিনেমা বিক্রি করা যায় না। রেটিং বাড়ানোর জন্য আমরা একপয়সাও খরচ করিনি। দর্শকের প্রতিক্রিয়া পুরোটাই অর্গানিক। তাই আজকে যদি সত্যিই ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে তুলে নেওয়া হয়, তাহলে বলব- বাঙালি সত্যিই ভালো সিনেমা ডিজার্ভ করে না। তবে গত ৩দিনে মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভালো সিনেমা দেখতে তারা নিজে থেকেই আসে,কাঁদে-হাসে, আবেগে ভাসে। তাই বাঙালির যদি এতটুকু আবেগ অবশিষ্ট থাকে, তাহলে এই সিনেমা হল থেকে সরবে না।

Sabyasachi Chowdhury reacts as Sadhak Bamakhyapa film's leaked scene
শুক্র থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। কী প্রতিক্রিয়া সব্যসাচীর?

বাংলায় করমুক্ত ‘রামায়ণ’-এর জেরে গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখতে পারেনি ‘সাধক বামাক্ষ্যাপা’। এহেন মেগাবাজেট সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে পরিবর্তে ২০ নভেম্বর মুক্তির দিন নির্ধারণ করেন নির্মাতারা। গত ৩ দিনে যে সিনেমা কিনা দর্শকমহল তো বটেই এমনকী সিনেসমালোচকদের কলমেও প্রশংসা অর্জন করেছে। বাংলার মাটির গল্প, বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক কাহিনি পর্দায় চাক্ষুষ করতে দলে দলে হল ভরিয়েছেন দর্শকও। এমনকী ‘বামা’বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে যেমন আধ্যাত্মভাবে ভেসেছেন দর্শক, তেমনই কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করেছেন ঈশ্বরজ্ঞানে। তবে বেশিরভাগ শো ‘হাউসফুল’ থাকা সত্ত্বেও এবার হিন্দি সিনেমার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। এপ্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন স্বস্তিকা দত্ত, মানসী সিনহা, সৌরভ পালোধী-সহ টলিউডের আরও অনেকেই।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language