Hashtagintro

‘বাবাকে হারানোর মানসিক যন্ত্রণার মুহূর্তে…’, সঞ্জয়কন্যার মধ্যমা প্রদর্শন বিতর্কে সাফাই স্ত্রী অনুরাধার

চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তার শেষকৃত্যে মেয়ের কীর্তিতে তোলপাড় সিনেপাড়া থেকে সোশাল মিডিয়া। পাপারাজ্জিদের উদ্দেশে মধ্যমা দেখান পরিচালককন্যা। সঞ্জয় গুপ্তার (Sanjay Gupta) মেয়ে পাপারাজ্জিদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করেন। সেলেব প্যাপেদের ক্যামেরবন্দী সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ছিছিক্কার। তুমুল বিতর্ক সমাজমাধ্যমেও। মেয়ের আচরণের ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামলেন প্রয়াত পরিচালকের স্ত্রী অনুরাধা লেখি।

মেয়ের এহেন আচরণের জন্য বিবৃতি জারি করে ক্ষমাপ্রার্থী মেয়ের মা। তাঁর পোস্টটি পরিচালক মিলাপ জাভেরিও নিজের ইনস্টা অ্যাকাউন্টের মাধ্যমে তা বৃহৎ পরিসরে সকলের কাছে পৌঁছে দেন।মেয়ের কীর্তিতে ক্ষমাপ্রার্থী অনুরাধা তাঁর পোস্টের প্রথমে সঞ্জয়কে হারানোর যন্ত্রণা ভাগ করে লেখেন, ‘আমাদের জীবনের একটি অংশ চিরতরে হারিয়ে গেল। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। আমাদের পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে যাঁরা আমাদের ভালোবাসা, সমবেদনা ও মানসিক শক্তি জুগিয়েছেন সেই পরিবারের সদস্য, বন্ধু, সঞ্জয়ের অনুরাগী এবং সংবাদমাধ্যমের বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগার কারণে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। সঞ্জয়, ওঁর পরিবার ও সন্তানদের ভীষণ ভালোবাসতেন। আমাদের সন্তানরা এখনও কৈশোর পার করেনি। হঠাৎ করেই ওরা প্রিয় বাবাকে হারিয়েছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Milap Zaveri (@milapzaveri)

এরপর মেয়ে দালাইকে ঘিরে সমালোচনা এবং ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে লেখেন, ‘ছোট থেকেই ওরা প্রচারের আলো এবং পাপারাজ্জিদের অনধিকার চর্চা থেকে দূরে থেকেছে। তাই জীবনের এমন কঠিন সময়ে হঠাৎ করে ব্যক্তিগত পরিসরে সংবাদমাধ্যমের এই অনুপ্রবেশে ওরা গভীরভাবে মর্মাহত। শোক ও মানসিক যন্ত্রণার মুহূর্তে ওদের কিছু প্রতিক্রিয়ায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ একইসঙ্গে বিশেষ আবেদন অনুরাধার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Peepingmoon (@peepingmoonofficial)

তাঁর অনুরোধ, ‘আমি বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করছি এই প্রতিক্রিয়াগুলিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। এগুলি আসলে এমন কিছু শোকাহত সন্তানের মনের প্রকাশ যারা এখনও তাদের অপূরণীয় ক্ষতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন কোনও ছবি বা ভিডিও যা তাদের কোমল মনে দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি করতে পারে সেগুলি মুছে ফেলার অনুরোধ জানাচ্ছি। বাবাকে হারানোর শোক কাটিয়ে ওঠার জন্য ওদের একটু ব্যক্তিগত পরিসর, সহানুভূতি এবং মানসিক শান্তি দিন।’

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language