দিন দুয়েক ধরেই আতসবাজি পোড়ানো নিয়ে দিয়া মির্জার সচেতনতামূলক ভিডিও ঘিরে মুম্বইয়ের রাজনৈতিক মহলে হইচই। ভিডিও তুলে নেওয়ার পাশাপাশি অভিনেত্রীকে ‘হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী’ বলে তোপ দেগে ‘ব্ল্যাকলিস্ট’ করার কথা বলেছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে। যদিও বম্বে হাই কোর্টের নির্দেশে দিয়ার শাপমোচন ঘটেছে, তবে এমন আবহেই এবার বায়ুদূষণ নিয়ে সুর চড়ালেন আলিয়া ভাটের মা সোনি রাজদান (Soni Razdan)।
সোনি রাজদানের মতে, যাঁরা মনে করেন, দিওয়ালিতে বাজি পোড়ানোয় কোনও দোষ নেই, তাঁরা ‘জীবনবিরোধী, স্বাস্থ্যের পরিপন্থী এবং দেশবিরোধী’।
প্রবীণ অভিনেত্রী দীপাবলিতে বাজি ফাটানোর কড়া সমালোচনা করেছেন। সোনি রাজদানের মন্তব্য, বর্তমানে যে হারে বায়ুদূষণ হচ্ছে, সেখানে একটি বাজি পোড়ানোও কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সেই মর্মে নিজের সোশাল মিডিয়ায় আলিয়া ভাটের মা একটি কড়া বার্তা দিয়েছেন। যেখানে শিশুদের স্বাস্থ্যের উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেছেন তিনি। সোনি রাজদানের মতে, যাঁরা মনে করেন, দিওয়ালিতে বাজি পোড়ানোয় কোনও দোষ নেই, তাঁরা ‘জীবনবিরোধী, স্বাস্থ্যের পরিপন্থী এবং দেশবিরোধী’।
ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে সোনি রাজদানের মন্তব্য, “একমাত্র শিশুদের অভিভাবকরাই আপনাকে বলতে পারবেন যে, বায়ুদূষণের কারণে তাঁদের সন্তানরা কতটা কষ্ট পাচ্ছে। অসুস্থতার কারণে তাদের কত স্কুল কামাই হচ্ছে। তাই এই পরিস্থিতিতে যদি কেউ আমাকে বলেন যে, দীপাবলিতে অন্তত একটি বাজি পোড়ানোতেও কোনও অসুবিধে নেই, তাহলে আমি তাদের জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং দেশবিরোধী ছাড়া কিছুই বলতে পারছি না।” পাশাপাশি আলিয়ার মা এও যোগ করলেন যে, “আমাদের জন্য এবং আমাদের শিশুদের জন্য স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই হবে। চলুন, এবার অন্তত আমরা সঠিক সিদ্ধান্ত নিই।” সোনি রাজদানের এহেন মন্তব্যে অনেকেই সায় দিয়েছেন।
View this post on Instagram
