Hashtagintro

বিদেশের মাটিতে রণবীরের ‘রামায়ণ’-এর জয়জয়কার, লস অ্যাঞ্জেলস থেকে আবেগে ভাসলেন অনুপম খের

নবরাত্রিতেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা হয়েছিল। সেই সঙ্গে জানানো হয়েছিল অগ্রিম টিকিট বুকিংয়ের দিনক্ষণও। গত ১১ অক্টোবর, রবিবাসরীয় আমেজে ‘রামায়ণ’-এর নির্মাতাদের জোড়া চমকে দারুণ খুশি হয়েছিল হিন্দি ছবির দর্শক। আগামী ৫ ডিসেম্বর দীপাবলির আবহে মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতক্ষীত সিনেমা ‘রামায়ণ’। তার আগে বিদেশের মাটিতে ‘রামায়ণ’-এর প্রিমিয়ারে রাম-সীতার কাহিনিতে মজল প্রবাসী বাঙালিরা। লস অ্যাঞ্জেলস থেকে ‘রামায়ণ’ নিয়ে আবেগে এই ভাসলেন বর্ষীয়ান অভিনেতা।

আন্তর্জাতিক স্তরে ‘রামায়ণ’-এর সাফল্য দেখে উচ্ছ্বিত অনুপম ভিডিওবার্তায় সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আন্তর্জাতিক দর্শকের কাছ ছবির ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে ভিডিওবার্তায় আর কী বললেন অনুপম? ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনুপম খের ছবির প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি, সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমানের পাশাপাশি ‘রাম’ রণবীর কাপুর, ‘সীতা’ সাই পল্লবী এবং ‘রাবণ’ যশের সম্মিলিত প্রচেষ্টার ভুয়োশি প্রশংসা করেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

ভারতীয় মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকদের সামনে এত বড় পরিসরে তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান অনুপম খের। সিনেমায় জটায়ুর চরিত্রটি দর্শকের পছন্দ হয়েছে বলে জানান। উল্লেখ্য, এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা।এই প্রসঙ্গে অনুপম খের বলেন, “দর্শক এই ছবিতে জটায়ুর প্রশংসা করছেন। আপনাদের জানাতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে যে, এই চরিত্রে আমি কণ্ঠ দিয়েছি। দেশের বাইরে ভারতীয় প্রতিভা ও ভারতীয় ছবির প্রশংসাআমাকে ভীষণ তৃপ্তি দেয়। ছবিটিকে এত বৃহৎ পরিসরে তুলে ধরার জন্য নির্মাতাদের ধন্যবাদ। ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলে অবশ্যই দেখতে যাবেন।”

Ranbir Kapoor Sai Pallavi Yash Ramayana Advance Booking over 80000 Tickets
‘রামায়ণ’

আন্তর্জাতিক প্রদর্শনী নিয়ে অনুপমের সংযোজন, “লস অ্যাঞ্জেলস থেকে আসা প্রাথমিক প্রতিক্রিয়াগুলি আমার হৃদয়কে অপরিসীম আনন্দ ও গর্বে ভরিয়ে দিয়েছে। আমাদের মহাকাব্যকে এত বিরাট পরিসরে বিশ্বের নানা প্রান্তের দর্শকদের কাছে পৌঁছতে দেখা এক অসাধারণ অনুভূতি। এই যাত্রায় জটায়ুর চরিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট প্রাপ্তি। ৫ নভেম্বর স্টকহোমে ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language