Hashtagintro

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার থেকে, অগ্নিবীরদের বয়সে ছাড়! উত্তরপ্রদেশে বিরাট ঘোষণা যোগীর

উত্তরপ্রদেশবাসীর জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ৩৯টি প্রকল্পে সিলমোহর দিল যোগী সরকার। যেখানে নয়ডার জেওয়ার বিমানবন্দরের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করার পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হোলি ও দিওয়ালীতে রাজ্যবাসীকে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে। শুধু তাই নয়, রাজ্যের চারটি বিভাগে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় সরকার অগ্নিবীরদের নিয়োগ করছে। এই অগ্নিবীরদের রাজ্যের দপ্তরগুলিতে নিয়োগ করা হবে। পুলিশ, কারা, বন ও পরিবহণ দপ্তরে অগ্রাধিকার পাবেন অগ্নিবীররা। অগ্নিবীরদের তিন বছরের বয়সসীমা শিথিল করা হবে। তাঁরা ২৫ বছরের পরিবর্তে ২৮ বছর বয়স পর্যন্ত নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি, তাঁদের লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা দিতে হবে না। তাদের শুধুমাত্র ডাক্তারি পরীক্ষা দিতে হবে। কারা ইতিমধ্যেই তাঁরা লিখিত ও শারীরিক পরীক্ষা দিয়ে অগ্নিবীর হয়েছেন। চারটি বিভাগেই কনস্টেবল নিয়োগের জন্য ২০ শতাংশ সংরক্ষণ হবেন।

হোলি ও দিওয়ালীতে রাজ্যবাসীকে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে। শুধু তাই নয়, রাজ্যের চারটি বিভাগে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

এছাড়া হোলি ও দিওয়ালির জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ঘোষণা করা হয়েছে। এর জন্য সরকারের তরফে ২,১৪২ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। সময়মতো সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার। কৃষকদের স্বার্থে এমএসপিতেও বড় ঘোষণা করেছে সরকার। কৃষকদের থেকে ৬৫ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৬২ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছিল। এবার ভুট্টার ক্রয়মূল্য হবে ২,৪১০ টাকা, যা গত বছরের চেয়ে দশ টাকা বেশি। এর পাশাপাশি ১৭২৫টি নতুন বৈদ্যুতিক বাস, পিপিপি মডেলে বাস টার্মিনাল নির্মাণ, ৭৫টি জেলায় এআই কেন্দ্র খোলার ঘোষণা এবং ভাদোহি জেলার নাম পরিবর্তন করে সন্ত রবিদাস নগর করা হচ্ছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য, নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মোদির কৃতিত্বের কথা বিস্তারিতভাবে তুলে ধরে যোগী বলেন, “মোদিজি উত্তরপ্রদেশের মাটি থেকেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দেশসেবার ২৫ বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে তাঁর নামে নয়ডার বিমানবন্দরের নামকরণ করা হবে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language