মহালয়ার রাতেই হুগলিতে হুলুস্থুল। বিরিয়ানির দোকানের বিজ্ঞাপনে মা দুর্গার ছবি দেখেই রে রে করে উঠলেন স্থানীয়দের একাংশ। তাঁদের প্রশ্ন, চিকেন-ডিম বিরিয়ানির হোর্ডিংয়ে কেন মা দুর্গার ছবি ব্যবহার করা হয়েছে? শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে হিন্দমোটর বেঙ্গল শ্রীরাম গ্র্যান্ড সিটি এলাকা। ঘটনা কানে যেতেই সরব হন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। পুলিশে হস্তক্ষেপে বিরিয়ানির দোকানের সব হোর্ডিং খুলে ফেলার ব্যবস্থা করা হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
