Hashtagintro

বিষ্ণোই গ্যাংয়ের ‘টার্গেট’ এবার আয়ুষ্মান খুরানা, ‘কোটি টাকা না দিলেই খুন!’, এল বিস্ফোরক অডিও ক্লিপ

এ যেন ঠিক নয়ের দশকের মায়ানগরী। যখন অন্ধকার জগতের ডন-গ্যাংস্টারদের দাপটে কাঁপত গোটা মুম্বই। বিগত কয়েক বছরে কখনও সলমন খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেট্টিদের উপর হামলা চালিয়ে সেই অভিশপ্ত পর্বের স্মৃতি উসকে দিয়েছে বিষ্ণোই গ্যাং। সম্প্রতি টাইগার শ্রফের উপর হামলা চালিয়ে ফের চর্চায় বিষ্ণোইরা। পুলিশি তদন্তে এহেন বিস্ফোরক তথ্যও মিলেছে যে, আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় দত্তরাও ছিলেন নিষিদ্ধ এই গোষ্ঠীর টার্গেটে। এবার খবর, এক অডিও বার্তায় হুমকি পেলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।

অডিও ক্লিপে, ওই ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে কোটি টাকা তোলা চেয়েছে। কে বা কারা এই ভয়েস মেসেজের নেপথ্যে, তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলবারই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি পেয়েছেন তুষার কাপুর। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার হুমকিবার্তা আয়ুষ্মান খুরানাকে। মুম্বই পুলিশ সূত্রে খবর, বলিউড অভিনেতাকে ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়েছে। আর সেই অডিও ক্লিপে, ওই ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে কোটি টাকা তোলা চেয়েছে। কে বা কারা এই ভয়েস মেসেজের নেপথ্যে, তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা অডিও ক্লিপের ওই কণ্ঠস্বরের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখছেন। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ইতিমধ্যেই পুলিশের রেকর্ডে রয়েছে বলে জানা গিয়েছে।

Ayushmann Khurrana allegedly receives an extortion threat
বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আয়ুষ্মান খুরানা

মাত্র ২৪ ঘণ্টা আগেই হুমকিফোন পেয়েছেন তুষার কাপুর। তাই এই দুই অভিনেতার কাছে আসা হুমকির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে হুমকিবার্তাগুলির নেপথ্যে কোনও গ্যাং বা অন্ধকার জগতের কোনও ব্যক্তির হাত রয়েছে কিনা, সেটাও শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ।

বলিউডের কাছে নয়ের দশক মানেই ছিল আন্ডারওয়ার্ল্ডের দাপট, তোলাবাজি, অনৈতিক আর্থিক লেনদেন নিয়ে বিবাদ এবং খুনের হুমকি। সেসময়ে টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমার, প্রযোজক মুকেশ দুগ্গল, জাভেদ রিয়াজ সিদ্দিকি এবং অজিত দিওয়ানির মতো ব্যক্তিত্বদেরও অন্ধকারজগতের ষড়যন্ত্রে খুন হতে হয়েছিল। ‘টার্গেট’ ছিলেন শাহরুখ খানও। এবারও সেরকমই এক ‘ত্রাস’ তাড়া করে বেড়াচ্ছে মায়ানগরীর  সেলেবপাড়ার সদস্যদের।  

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language