Hashtagintro

বেআইনি নির্মাণের আড়ালে আর্থিক দুর্নীতি! রিপোর্ট দিতে গিয়ে হাই কোর্টে ভর্ৎসনার মুখে সিবিআই

কলকাতার নারকেলডাঙা ও বেলেঘাটায় বেআইনি নির্মাণের আড়ালে আর্থিক দুর্নীতির অভিযোগের রিপোর্ট জমা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। রিপোর্ট ফিরিয়ে দিল আদালত। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সিবিআই প্রাথমিক অনুসন্ধানের রিপোর্টের একটি মাত্র কপি পেশ করে। নিয়ম অনুযায়ী ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতির জন্য দুটি কপি জমা দিতে হয়।

এক কপি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ডিভিশন বেঞ্চে দু’জন বিচারপতি থাকেন, সেটা সিবিআই জানে না? আদালতের প্রশাসনিক প্রোটোকল না মানায় রিপোর্ট গ্রহণ না করে ফেরত দেওয়া হয়।আদালত নির্দেশ দিয়েছে, সঠিক নিয়ম মেনে রিপোর্ট পেশ করতে হবে। আগামী ডিসেম্বরে পরবর্তী শুনানি। সেদিন বিস্তারিত ও চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজাবাজার, বেলেঘাটা, মানিকতলা ও ক্যানাল ইস্ট রোড এলাকায় ৫০টির বেশি বেআইনি বহুতল নির্মাণের তদন্তভার সিবিআইকে দেয়। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার অন্তত ৫৫টি বেআইনি নির্মাণের নথি খতিয়ে দেখছে সিবিআই। এর জন্য কলকাতা পুরসভার কাছে ৪২টি নির্মাণের নথি তলব করা হয়েছে।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language