Hashtagintro

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলের সুইমিংপুলে মৃত্যু ফাঁদ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ বিদেশির, আহত ২

বেঙ্গালুরুর (Bengaluru) পাঁচতারা হোটেলে ভয়াবহ দুর্ঘটনা। সুইমিংপুলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত হল দুই বিদেশি নাগরিকের। মৃতদের মধ্যে একজন জার্মানি ও দ্বিতীয় জন স্লোভাকিয়ার নাগরিক বলে জানা গিয়েছে। তাঁদের বিপদে পড়তে দেখে উদ্ধারে এগিয়ে যান এক মার্কিন নাগরিক ও হোটেলের এককর্মী। তাঁরা আহত হয়েছেন। দু’জনে হাসপাতালে চিকিৎসাধীন। 

দু’জনকে বিপদে পড়তে দেখে উদ্ধারের জন্য এগিয়ে যান সেখানে উপস্থিত থাকা এক মার্কিন নাগরিক ম্যাথিউস ডিস্যান্টিস ও হোটেলেরকর্মী তথা পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি। উদ্ধারে তাঁরা দু’জনেই আহত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থাইস। বয়স ৫৭। অন্যজন জুরাজ হরভাত। বয়স ৪৫। আলেকজান্ডার লুফথানসার বিমান সংস্থার ক্রু সদস্য ছিলেন। জুরাজ তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় ওই পাঁচাতার হোটেলের চারতলায় থাকা সুইমিং পুলে নামেন আলেকজান্ডার ও জুরাজ। তারপরই দুর্ঘটনা ঘটে।

দু’জনকে বিপদে পড়তে দেখে উদ্ধারের জন্য এগিয়ে যান সেখানে উপস্থিত থাকা এক মার্কিন নাগরিক ম্যাথিউস ডিস্যান্টিস ও হোটেলেরকর্মী তথা পুল অ্যাটেনডেন্ট রাহুল তিওয়ারি। উদ্ধারে তাঁরা দু’জনেই আহত হন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন। দু’জনেই এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

মৃতদের দেহ উদ্ধার করেছে পুলিশ। নিয়ম মেনে বাকি ব্যবস্থা করা হবে। কী করে এই দুর্ঘটনা? এত নামী হোটেলে গেস্টদের নিরাপত্তায় অভাব কেন? কী করে যান্ত্রিক ত্রুটি হল। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language