Hashtagintro

বোলপুরের পর এবার আসানসোল, ফের পুলিশকে গুলি করে পালাল দুষ্কৃতী!

বোলপুরের পর এবার হীরাপুর। পুলিশকে লক্ষ্য করে ফের গুলি! সাইবার প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্ত প্রতাপ দাসের বাড়ি ঘিরতেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ। পুলিশ বাড়ির কাছাকাছি চলে এসেছে আন্দাজ করতে পেরেই পরপর দু’রাউন্ড গুলি চলানো হয় বলে খবর। হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদারটেরেজা সরণির ঘটনায় চাঞ্চল্য।

জানা গিয়েছে, পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তারপর থেকেই কার্যত গায়েব ছিল প্রতাপ। হীরাপুর থানার আওতায় আসানসোল ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার একটি ভাড়া বাড়িতে থাকে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবারই ওই বাড়িতে প্রতাপ ফেরে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।

পুলিশে সূত্রে খবর, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। জানা গিয়েছে, পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তারপর থেকেই কার্যত গায়েব ছিল প্রতাপ। হীরাপুর থানার আওতায় আসানসোল (Asansol) ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার একটি ভাড়া বাড়িতে থাকে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবারই ওই বাড়িতে প্রতাপ ফেরে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই সূত্রেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে অভিযান চলে ওই এলাকায়। পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তবে কারও আহত হওয়ার ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রতাপ দাস ওরফে প্যাও কুখ্যাত দুষ্কৃতী। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো, আসানসোল বাজার এলাকায় ভাই বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়া। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে এই প্রতাপের। প্রতাপ কখনও গ্রেপ্তার হয়, আবার জামিনে ছাড়া পায়। আবার জেল থেকে বেরিয়ে ফের অপরাধের ঘটনা ঘটায়।

উল্লেখ্য, বুধবারই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার দায়িত্ব নিয়েছেন নাসরিন সুলতানা। এই দিনই পুলিশকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, প্রতাপ দাস ওরফে প্যাও কুখ্যাত দুষ্কৃতী। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো, আসানসোল বাজার এলাকায় ভাই বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়া। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে এই প্রতাপের। প্রতাপ কখনও গ্রেপ্তার হয়, আবার জামিনে ছাড়া পায়। আবার জেল থেকে বেরিয়ে ফের অপরাধের ঘটনা ঘটায়। গত কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটাচ্ছে। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে বাড়িতে ফিরেছে খবর পেয়ে পুলিশ বাহিনী অভিযান চালাতেই শুরু প্রতাপ বন্দুক-রাজ! নিমেষে ওই এলাকা ছেড়ে পালায় সে। প্রতাপের খোঁজে ইতিমধ্যেই গোটা এলাকায় ছেয়ে গিয়েছে পুলিশ। প্রতাপের বাড়িতে ঢুকেও তল্লাশি শুরু করেছেন আধিকারিকরা। প্রতাপের কাছে অস্ত্র এল কোথা থেকে? তাহলে কি বাড়িতেই মজুত ছিল? গোটা বাড়ি খতিয়ে দেখছেন আধিকারিকরা, বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে।

অভিযুক্ত প্রতাপ দাসের বাড়িতে তল্লাশি পুলিশের।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় অপরাধী রতন শেখকে ধরতে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। রতনকে নাগালের মধ্যে পেতেই সেসময় তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় রতন। তাঁর পায়ে গুলি লাগতেই চারদিকে আতঙ্ক ছড়ায়। সেই সুযোগে পালিয়ে যায় রতন। জখম কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার দু’দিনের মধ্যেই পুলিশের গুলিতে খতম হয় অভিযুক্ত। 

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language