Hashtagintro

ব্লকবাস্টার ‘সাইয়ারা’ পরিচালকের সঙ্গে প্রসেনজিৎপুত্র, মিশুক এবার বলিউডে? বাবাকে ধন্যবাদ জানিয়ে বললেন…

ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ‘বম্বে’র তাবড় অভিনেতা। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার মেগাস্টার। ভালোবেসে টলিউড এবং অনুরাগীমহল যাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলেই সম্বোধন করেন। কারও কাছে তিনি আবার ‘ইন্ডাস্ট্রির জেষ্ঠপুত্র’। মা অর্পিতা চট্টোপাধ্যায়ও সু-অভিনেত্রী এবং গায়িকা। এহেন ফিল্মি পরিবারের সন্তান যে ভবিষ্যতে সেলুলয়েডে পা রাখবেন, সেটা ‘বিধির লিখন’ বললেও অত্যুক্তি হয় না। এবার ব্লকবাস্টার ‘সাইয়ারা’ সিনেমার পরিচালক মোহিত সুরির (Mohit Suri) সঙ্গে দেখা করে বলিউডে পা রাখার জল্পনা উসকে দিলেন প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)।

নবাগতদের ব্রেক দিতে মোহিতের জুড়ি মেলা ভার! পঁচিশ সালেই অহন পাণ্ডে এবং অনীত পাড্ডার মতো দুই আনকোরা মুখ নিয়ে বক্স অফিসে ‘সাইয়ারা’ ঝড় তুলেছিলেন। যে সিনেমা শুক্রবার ‘আইফা’ পুরস্কারের জলসায় একাধিক বিভাগে পুরস্কার জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 

পঁচিশ সালেই শোনা গিয়েছিল, টলিপাড়ার তাবড় সংস্থার হাত ধরে ফিল্মি কেরিয়ারের শিকে ছিড়বেন মিশুক ওরফে তৃষাণজিৎ। তবে জল্পনা থাকলেও এযাবৎকাল আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এদিকে অনুরাগীমহলে সুদর্শন তৃষাণজিতের রিল ভিডিও বেজায় জনপ্রিয়। অভিনেতা হিসেবে অভিষেকের জন্য কি তবে এবার বলিউডকেই বেছে নিলেন বুম্বাপুত্র? সোশাল পাড়ায় বলিউডের ব্লকবাস্টার পরিচালকের সঙ্গে তাঁর সেলফি, এহেন জল্পনারই সৃষ্টি করেছে। যেখানে হাসিমুখে মোহিত সুরির কাঁধে হাত রেখে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে মিশুককে। উল্লেখ্য, নবাগতদের ব্রেক দিতে মোহিতের জুড়ি মেলা ভার!

Trishanjit Chatterjee meets Mohit Suri
বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃষাণজিৎ ওরফে মিশুক। ছবি: ইনস্টাগ্রাম

‘বাবার জন্যেই মোহিত সুরি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। তারপর একটা ছোট্ট মিটিং…’ 

পঁচিশ সালেই অহন পাণ্ডে এবং অনীত পাড্ডার মতো দুই আনকোরা মুখ নিয়ে বক্স অফিসে ‘সাইয়ারা’ ঝড় তুলেছিলেন। যে সিনেমা শুক্রবার ‘আইফা’ পুরস্কারের জলসায় একাধিক বিভাগে পুরস্কার জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবার সেই ছবির পরিচালকের সঙ্গে সেলফি ভাগ করে নিয়ে বাবাকে ধন্যবাদ জানিয়েছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। মিশুক লিখেছেন, ‘বাবার জন্যেই মোহিত সুরি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। তারপর একটা ছোট্ট মিটিং করলাম আমরা। এর সব কৃতীত্বই আমার বাবার। বাবা তোমাকে খুব ভালোবাসি।’

প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। গত বছরই তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন তারকা সন্তান। সেই ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। বাবার মতোই হ্যান্ডসাম তৃষাণজিৎ। প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে নাকি তাঁর ছিল না। ফুটবলই ছিল ধ্যান আর জ্ঞান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছেও পালটায়। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ। বাবার গানে রিল ভিডিও-ও করতে দেখা গিয়েছে তাঁকে। এবার কী তাহলে অভিনয় জগতে প্রবেশের অপেক্ষা? আশায় দিন গুনছেন অনুরাগীরা। বছর দুয়েক আগে ছেলের সঙ্গে ছবি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছিলেন, “জীবনে যা করবে তাতেই যেন সাফল্য পাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হয়ে থেকো। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সঙ্গে।” একাধিকবার বহু সাক্ষাৎকারেও সেকথা বলেছেন ‘ইন্ডাস্ট্রি’। টলিউডের পিচে অভিনয়ে অভিষেকের কথা থাকলেও এবার কি তবে বলিউডে পা বাড়াতে চলেছেন তৃষাণজিৎ? মোহিত সুরির সঙ্গে তাঁর সেলফি এহেন জল্পনাই উসকে দিয়েছে।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language