Hashtagintro

‘ভবিষ্যতের কথা কে জানে…’, ৪ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাকে মুখ খুললেন ভুবনেশ্বর

চার বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ঘটেছে ভুবনেশ্বর কুমারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হয়তো নিজেকে মেলে ধরতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর উপর অনেক প্রত্যাশা দেশের ক্রিকেটভক্তদের। আবার সেই নীল জার্সি, ‘ভুবি, ভুবি’ শ্লোগান। কামব্যাকে কেমন লাগছে? অবশেষে মুখ খুললেন ৩৬ বছর বয়সি পেসার।

বিসিসিআইয়ের ভিডিওবার্তায় ভুবি বলেন, “দেশের প্রতিনিধিত্ব করার থেকে গর্বের কিছু হতে পারে না। আমি সেটা দ্বিতীয়বার করার সুযোগ পাচ্ছি। তাই খুব খুশি। আমার ভাবনাচিন্তা খুব পরিষ্কার। নিজের থেকে খুব বেশি প্রত্যাশা ছিল না। গত ৩-৪ বছর ধরে সেভাবেই কাজ করে এসেছি। শুধু নিজের কাজ করেছি, বাড়তি কিছু করিনি।”

তাঁর আরও সংযোজন, “আমরা নিজেদের মধ্যে কথা বলতাম। বাস্তবের মাটিতে থাকতে হবে। ভবিষ্যতের কথা বেশি ভেবে লাভ নেই। গত ৩-৪ বছর ধরে আমি দেশের হয়ে খেলার সুযোগ পাইনি। কিন্তু বারবার নিজের কাজ করে গিয়েছি। মানুষ হিসেবে আরও পরিপক্ব হয়েছি। সেটা থেকেই ভাবতে শিখেছি, বাস্তবের মাটিতে থাকতে হবে। গত ৩-৪ বছরে আমি সেটাই মানসিকতায় বাঁচতে শিখেছি।”

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৪৯ রান দেন ভুবি। কোনও উইকেট পাননি। অনেকেই মনে করছেন এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় পেসারের কাছে। যদি পারফরম্যান্স ভালো হয়, তাহলে হয়তো ফের নিয়মিত দলে চলে আসবেন। তাছাড়া নিউজিল্যান্ডের যা কন্ডিশন, সেটা ভুবনেশ্বরের কাছে বাড়তি সুবিধের। ওই কন্ডিশন পেসাররা বাড়তি সুইং পায়। ভারত জিতলেও ভুবির পারফরম্যান্স মন ভরাতে পারেনি।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language