Hashtagintro

ভয়ংকর কাণ্ড হিমাচলে, হাইটেনশন বিদ্যুতের তারে আটকালেন রুশ প্যারাগ্লাইডার, তারপর…

হিমাচল প্রদেশে নজিরবিহীন দুর্ঘটনা। এক রাশিয়ান প্যারাগ্লাইডার আটকে গেলেন হাই-টেনশন বিদ্যুতের তারে। সম্ভবত নিচে নামার সময় মাটি থেকে ১০০ মিটার উঁচুতে থাকা ওই হাই-টেনশন তারে জড়িয়ে যায় প্যারাগ্লাইডারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে রুশ প্যারাগ্লাইডারকে।

সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে। প্যারাগ্লাইডারের পাইলটের নাম অ্যালেক্সি। দিনের শুরুতে কাংড়া জেলার বিশ্বখ্যাত প্যারাগ্লাইডিং কেন্দ্র ‘বীর বিলিং’ থেকে ওড়েন তিনি। উড়তে উড়তে হাই-টেনশন তারের কাছাকাছি চলে এসেছিলেন। এরপরই কোনওভাবে বৈদ্যুতিক তারের জালে জড়িয়ে যায় প্যারাগ্লাইডারটি। এর ফলে তিনি মাটি থেকে প্রায় নব্বই মিটার উঁচুতে বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন।

ওই অবস্থায় পাইলট তাঁর মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে ‘বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন’-কে পাঠান। নিজের অবস্থান জানান। পরবর্তীতে এই তথ্য মান্ডি জেলা প্রশাসনের কাছে পৌঁছায়। প্রশাসনের উদ্যোগেই শুরু হয় উদ্ধারকাজ। হাই-টেনশন তারের কাছে পাইলট ঝুলে থাকায় উদ্ধার অভিযান কঠিন হচ্ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাটিতে জাল ও গদি বিছিয়ে দেওয়া হয়। আটকে পড়া পাইলটের কাছে পৌঁছাতে এবং তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত ঘণ্টা তিনেকের চেষ্টায় অক্ষত অবস্থায় রুশ পাইলটকে উদ্ধার করা গিয়েছে।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই), গাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে। তাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language