Hashtagintro

ভাইফোঁটার উৎসব ম্লান, দুর্গাপুরে মামাবাড়ি গিয়ে দামোদরে তলিয়ে গেল কিশোর!

মামার বাড়িতে বেড়াতে এসে দামোদর নদীতে তলিয়ে গেল ১৬ বছরের এক কিশোর। ভাইফোঁটার আগের রাতে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের বুদবুদে। এখনও পর্যন্ত কিশোরের কোনও হদিশ মেলেনি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে রণডিহা ড্যাম সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। কিশোরের নাম অজয় রুইদাস। তার বাড়ি বর্ধমানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদের চাকতেঁতুল এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল অজয়। এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে রণডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদীতে স্নান করতে নামে সে। সেই সময় আচমকাই নদীর স্রোতে তলিয়ে যেতে শুরু করে দু’জন। তাদের বিপদে পড়তে দেখে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয় এক যুবক। তাঁর চেষ্টায় একজনকে উদ্ধার করা গেলেও স্রোতের টানে তলিয়ে যায় অজয়। এরপরই তল্লাশি অভিযান শুরু করেন স্থানীয়রা।

জানা গিয়েছে, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও অজয়ের কোনও সন্ধান মেলেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় ডুবুরি এবং উদ্ধারকারী দলকেও। এরপর ফের শুরু হয় তল্লাশি অভিযান। তবে এখনও পর্যন্ত কিশোরের কোনও হদিশ মেলেনি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language